
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত বৃদ্ধার নাম মমিনা খাতুন (৭৫)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের আমবাগান এলাকার সজির উদ্দীনের স্ত্রী।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রামে মারামারির ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন মমিনা খাতুন। অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে অ্যাম্বুলেন্সে তাঁকে ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়া হচ্ছিল।
বৃদ্ধার ছেলে ইউনুস আলী জানান, প্রতিবেশী জব্বার-আনোয়ারদের সঙ্গে বসতভিটা ও যাতায়াতের রাস্তার জমি নিয়ে তাঁদের বিরোধ চলছে। গতকাল বিকেলে বাজার থেকে বাড়ি ফেরার সময় তাঁকে রাস্তায় আটকে মারধর করতে শুরু করেন আনোয়ার, তাঁর স্ত্রী নুরজাহানসহ চার থেকে পাঁচজন নারী-পুরুষ। খবর শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে ছুটে আসেন মমিনা খাতুন। ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। আজ সকালে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। অ্যাম্বুলেন্সে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও রোড এলাকায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর বাড়িঘর ছেড়ে পালিয়েছে আনোয়ারসহ তাঁর পরিবারের লোকজন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধার ছেলে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

তাহিরপুরে নদীর পাড় কাটার সময় বালুচাপা পড়ে লিয়াকত আলী (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন। আজ রোববার বাদাঘাট ইউনিয়নে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
বগুড়ার আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার চাঁপাপুর আঞ্চলিক সড়কের আড়াইল বাজারে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আবুল খায়ের (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম পৌরসভার ১ নং ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামে। আবুল খায়ের ওই গ্রামের মৃত জন্তুর আলীর ছেলে।
২৮ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের করার অপরাধে মাহাতাব মোড়ল (৫০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ড দেন।
৩৮ মিনিট আগে