
জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় জয়পুরহাট জেলায় শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক ও শ্রেষ্ঠ স্কাউটস নির্বাচিত হয়েছে আক্কেলপুর সরকারি ফজর উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় থেকে। ওই বিদ্যালয়ের শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক হয়েছেন শারীরিক শিক্ষা বিষয়ের ছানোয়ার হোসেন এবং শ্রেষ্ঠ স্কাউটস নির্বাচিত হয়েছে তাঁরই ছেলে দশম শ্রেণির ছাত্র সাদেকুর ফেরদৌস রাহুল।
আজ বুধবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ জেলা কমিটির সদস্যসচিব আব্দুর রাজ্জাক। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা নির্বাচন কমিটি গত মঙ্গলবার এই ফলাফল প্রকাশ করে।
এদিকে বাবা-ছেলের সাফল্যে তাঁদের অভিনন্দন জানিয়েছেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ও আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী।
জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিযোগিতায় সব অংশগ্রহণকারী তাদের ডেটাবেইস আমাদের কাছে পাঠায়। আমরা সেটি যাচাই-বাছাই করি। এ ছাড়া প্রতিযোগীদের পেপার বেইস ও তাৎক্ষণিক কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজ দেখে নম্বর দেওয়া হয়। জেলার শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক ও শ্রেষ্ঠ স্কাউটস নির্বাচিত হয়েছে আক্কেলপুর সরকারি ফজর উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় থেকে।’

সড়কের বিভিন্ন স্থানে খোয়া উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার পাশের মাটি সরে গিয়ে ধসে পড়ার উপক্রম হয়েছে। শুকনো মৌসুমে ধুলার কারণে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের একরকম দুর্ভোগ, আর বৃষ্টির সময় পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে আরেক রকম দুর্ভোগ। তিনটি বছর ধরে এই পরিস্থিতি গোপালগঞ্জের
১২ মিনিট আগে
সিলেটে হামে আক্রান্ত হয়ে আরহাম নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে তিন শিশু ও হাম সন্দেহে ১০ শিশুর মৃত্যু হয়। বুধবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
১৭ মিনিট আগে
এলজিইডি ও পৌরসভার সমন্বয়হীনতায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল-পোড়াবাড়ী সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে সংস্কার কার্যক্রমের বাইরে পড়ে আছে। ফলে প্রায় ৫০ মিটার সড়ক কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। অভিযোগ উঠেছে, পৌরসভা ও এলজিইডি—এই দুই দপ্তরের খামখেয়াল
৩৬ মিনিট আগে
গত ১৭ বছর যে না পাওয়ার বেদনা ছিল আমরা এগুলোকে ঝেড়ে মুছে ফেলে দিতে চাই। আমরা সুন্দরের দিকে, সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা নগরবাসীকেও বলব আপনারাও প্রত্যেকটা...
১ ঘণ্টা আগে