নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রোববার রাতে উপজেলা সদরের মাসুদ পেট্রলপাম্পের বিপরীতের পাশে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পেট্রলপাম্পের পাশে দাঁড়ানো ছিল রাহী ট্রাভেলসের একটি বাস। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বাসে কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান বলেন, রাতে বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ত্রিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটির প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩৩ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩৯ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে