
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ, ছবি ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে হামলায় জড়িতদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু দশ দিনেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের নেতা কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। আহত সাংবাদিকরা হলেন—দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল, দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ-উজ-জামান কোরবান এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম।
এ ঘটনায় গত ৫ অক্টোবর দুপুরে শহীদ জিয়াউর রহমান হল প্রশাসনের পক্ষ থেকে মতিহার থানায় মামলা করা হয়েছে। হলের উপ-রেজিস্ট্রার মোনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তবে মামলার দশ দিনেও হামলাকারীদের কেউ গ্রেপ্তার হয়নি।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরজুন বলেন, বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।
হামলাকারীরা চিহ্নিত হলেও এখনো কেন গ্রেপ্তার করা যাচ্ছে না, এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো কথা না বলেই ফোন কেটে দেন।
সাংবাদিকদের দাবি, হামলার ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ প্রশাসন ও পুলিশের কাছে দেওয়া হয়েছে। হামলায় জড়িতদের কয়েকজনকে ভিডিও ফুটেজ ও ছবির মাধ্যমে চিহ্নিতও করা হয়েছে। এরপরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল বলেন, ‘ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন, শাখা ছাত্রদল এমনকি পুলিশ প্রশাসন আমাদের এমন কোনো আশ্বাস দেয়নি যার কারণে আমরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারব। আমরা এখনো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হুমকি পাচ্ছি। আমাদের এখনো নিরাপত্তাহীনতায় দিন পার করতে হচ্ছে।’

বরিশালের আগৈলঝাড়ায় মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৫ মিনিট আগে
ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে বন্দিঘরে নির্যাতন ও মুক্তিপণ আদায় চলছে। আর এর শিকার হচ্ছেন তরুণরা। লাখ লাখ টাকা মুক্তিপণ দিয়েও প্রাণে বেঁচে ফিরতে পারছেন না আর। এদিকে অর্থ, ভিটেমাটি আর আপনজন হারিয়ে নিঃস্ব পরিবারগুলো। এ অবস্থায় আজ বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধ
১৪ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কর্মসূচি চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ছাড়া দুই সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
২০ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ড পাবেন। এ কার্ড বিতরণে কেউ অনিয়ম করার চেষ্টা করলে তা আমাদের জানাবেন। অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
২৪ মিনিট আগে