Ajker Patrika

রাজশাহীতে নগর ভবনে ককটেল, ভূমি অফিসে পেট্রলবোমা হামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে নগর ভবনে ককটেল, ভূমি অফিসে পেট্রলবোমা হামলা
আজ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজশাহীর নগর ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আর জেলার পবা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চালানো হয়েছে পেট্রলবোমা হামলা। গতকাল শনিবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয়। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দিবাগত রাতে দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে যায়। এরপর দুজন মোটরসাইকেল থেকে নেমে নগর ভবন লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে রাত ১টার দিকে পবার ভূগরইল মোড় এলাকায় ভূমি অফিসে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। এতে আগুনে ভূমি অফিসের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে তিনি খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র পরিদর্শন করেন। উপকেন্দ্রটিতে আগের রাতে ককটেল হামলা চালানো হয়েছিল।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, উপজেলা পরিষদ, ভূমি অফিস, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও টহল বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত পর্যন্ত টহল দিচ্ছেন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামও বলেছেন, এসব হামলার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত