
রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের কৃষক আলতাফ শাহ হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর রাজশাহীর একটি দল।
গ্রেপ্তার দুজন হলেন মোহনপুরের ধুরইল গ্রামের রুস্তম আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও মো. রাসেল (২৪)। তাঁরা নিহত কৃষক আলতাফের চাচাতো ভাই। গত ১৬ মার্চ সকালে মোহনপুরের তুলসীক্ষেত্র বিলের একটি ডোবায় আলতাফের মরদেহ পাওয়া যায়।
এর আগে ৯ মার্চ থেকে নিখোঁজ ছিলেন তিনি। ১০ মার্চ আলতাফের জমিতে মগজ সদৃশ মাংস এবং জমিতে কিছুটা দূরে ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখা গিয়েছিল। এর ছয় দিন পর প্রায় ছয় কিলোমিটার দূরের ডোবায় আলতাফের মাথা থেঁতলানো লাশ পাওয়া যায়।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গ্রেপ্তার শরিফুল ও রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁদের সঙ্গে চাচা আলতাফের জমিসংক্রান্ত বিরোধ ছিল। ৯ মার্চ রাতে আলতাফ জমিতে সেচ দিতে গিয়েছিলেন। তখন কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে হত্যা করা হয়। গ্রেপ্তার দুই আসামিকে মোহনপুর থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে