
পাবনার ঈশ্বরদীতে বিদ্যুতায়িত হয়ে নারীসহ দুজন মারা গেছেন। অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতাহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধাও মারা যান। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাকশী বিভাগীয় রেল শহরের এমএস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাকশীর হঠাৎপাড়া এলাকার মৃত ফজল মাতুব্বরের ছেলে আয়নাল মাতুব্বর (৪৫) এবং এমএস কলোনি এলাকার বাড়িতে থাকা ৬৫ বছরের নারী ফাতেমা বেগম।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আয়নাল মাতুব্বর পেশায় একজন রিকশাচালক। তাঁর বাড়িতে বিদ্যুতের সংযোগ না থাকায় এক প্রতিবেশীর বাড়িতে অটোরিকশায় চার্জ দিতে যান। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় ওই বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌড়ে গিয়ে তাঁকে রক্ষার চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হন।
বিষয়টি টের পেয়ে রিকশাচালক আয়নালের সঙ্গে থাকা তাঁর ছেলে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ততক্ষণে ঘটনাস্থলেই আয়নাল মাতুব্বরের মৃত্যু হয় এবং ফাতেমা বেগমকে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাকিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন ও খোঁজখবর নিয়েছি। মারা যাওয়া ব্যক্তিদের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা হচ্ছে। তাঁরা কোনো অভিযোগ করলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
১ ঘণ্টা আগে
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টার অভিযোগে ফুলচান মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে...
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের নাদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। ছয়জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। শিক্ষার্থীর পাঠদান, পরীক্ষা গ্রহণ ও বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এতে শিক্ষার্থীদের পড়াশোনা
২ ঘণ্টা আগে