
সড়ক দুর্ঘটনায় রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা ড. কেরামত আলীসহ তিনজন আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দিলে তারা আহত হন। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী নগরের ভেড়িপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত অন্য দুজন হলেন—ড. কেরামত আলীর সফরসঙ্গী মো. আশাউদদৌলা ও গাড়িচালক রোকন উদ্দিন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন জানান, সোমবার সকালে ড. কেরামত আলী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি এখন বাসায় আছেন। তবে অন্য দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
আশরাফুল আলম আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন ড. কেরামত আলী। পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেরামত আলীর শরীরের কয়েকটি স্থানে জখম হয়েছে। এ ছাড়া তিনি বুকে ও পিঠে আঘাত পেয়েছেন।
দুর্ঘটনায় সফরসঙ্গী মো. আশাউদদৌলার কয়েকটি দাঁত ভেঙে গেছে। তাঁর মাথাও ফেটে গেছে। গাড়িচালক রোকনও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। তবে তারাও এখন শঙ্কামুক্ত।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, প্রাইভেটকারের গতি একটু বেশি ছিল। রাতে কুয়াশাও পড়েছিল। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার দেয়ালে ধাক্কা দিলে টানেলের দেয়ালের ডেকোরেটিভ বোর্ডের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
৩ মিনিট আগে
সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রে যাচ্ছিলেন আব্দুল গফুর মিয়া। টিউমারী এলাকায় পৌঁছালে একটি গাছের ডাল ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে ডালচাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে অটোরিকশায় থাকা পরীক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
১১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মাটিচাপা পড়ে আশরাফুল ইসলাম তানভীর নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মাঈন উদ্দীনের ছেলে।
১১ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, মরিচের বীজ, সার ও কীটনাশক বিতরণ...
২৯ মিনিট আগে