
সিরাজগঞ্জের কামারখন্দে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, মরিচের বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা দেওয়া হচ্ছে।
কর্মসূচির আওতায় ১ হাজার কৃষককে জন প্রতি ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়—যা এক বিঘা জমিতে আবাদের জন্য ব্যবহার করা যাবে।
এ ছাড়া ২০ জন কৃষককে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং কীটনাশক দেওয়া হয়েছে।
অন্যদিকে ৬৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন সাত ধরনের সবজির বীজের সাতটি প্যাকেট দেওয়া হয়। এ সবের মধ্যে ছিল কলমি শাক, লাউ, চালকুমড়া, পুঁইশাক, বেগুন, শসা ও মিষ্টিকুমড়ার বীজ। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত। এ সময় স্বাগত বক্তব্য দেন কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩০ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে