
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট নৌপথে যাত্রী এবং যানবাহন পারাপারের জন্য ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ।
আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ফেরি, লঞ্চসহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাট ব্যবস্থাপনা-সম্পর্কিত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার এজিএম মো. সালাহউদ্দিন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৬টি ফেরি চলাচল করবে এবং সাতটি ফেরিঘাটের মধ্যে তিনটি ঘাট প্রস্তুত রাখা হয়েছে।
আশা করছি, ঈদ যাত্রায় কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যানবাহন ও যাত্রী পারাপার করা সম্ভব হবে।
আরিচা নদীবন্দরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২০টি লঞ্চ চলাচল করবে। লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না ওঠে সেদিকে কঠোর নজরদারি থাকবে। তিনটি ফেরিঘাট প্রস্তুত রাখা হয়েছে। ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কে ধুলাবালি কমাতে পানি ছিটানোর ব্যবস্থা রাখা হয়েছে এবং পন্টুনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ঈদের সময় যানবাহন ও যাত্রীর চাপ দ্বিগুণ বেড়ে যায়। ফেরিঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে। পোশাকধারী ও সাদা পোশাকসহ কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে।
এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে কঠোর নজরদারি থাকবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় রাতের আলোর ব্যবস্থা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের উপস্থিতি থাকবে। আশা করছি, যাত্রীদের ভোগান্তিহীন ঈদযাত্রা উপহার দিতে পারব।’
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, ‘ঈদ এলেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের ঘটনা দেখা যায়, যা আমরা চাই না। লঞ্চ বা ফেরিতে ধারণক্ষমতার বাইরে যাত্রী তোলা যাবে না।’
তিনি আরও বলেন, বাসে যাত্রীদের সঙ্গে যেন কোনো ধরনের দুর্ব্যবহার না করা হয় এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ রাখতে সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

রাস্তার ওপর হকার বসতে দেওয়া হবে না। তবে প্রশস্ত ফুটপাতের কিছু অংশে তাদের বসার সুযোগ দেওয়া হতে পারে। এ ছাড়া শুক্রবার ও শনিবার হলিডে মার্কেট এবং অফিস সময়ের পর মতিঝিলে নাইট মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে। ধানমন্ডি, নিউ মার্কেট, ঢাকা কলেজ ও গ্রিন রোড এলাকার পানি নিষ্কাশনের একটি পুরোনো পথ বন্ধ হয়ে যাওয়ায়
১ মিনিট আগে
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া বান্দরবানের থানচি ও রুমার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও পর্যটন কেন্দ্র আবারও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ১১ আগস্ট জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের পর ১২ আগস্ট জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২ মিনিট আগে
সীমান্তে গুলি করে হত্যা ও জোরপূর্বক পুশইন বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ী সীমান্তে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে এ আহ্বান...
২৩ মিনিট আগে
বগুড়ায় পুকুরে কচুরিপানার নিচে বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি এতটাই পচে গেছে যে, মুখমণ্ডল প্রায় কঙ্কালসার হয়ে গেছে। আজ বুধবার দুপুরে বগুড়া শহরের মালগ্রাম দীঘিরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
২৬ মিনিট আগে