
রাজবাড়ীর পাংশায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে ইজিবাইকচালকদের বিরোধের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। এ সময় তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রপ্রতিনিধিসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মো. আকাশ মাহমুদ দৈনিক কালের কণ্ঠের (মাল্টিমিডিয়া) রাজবাড়ী জেলা রিপোর্টার এবং এনপিবির রাজবাড়ী জেলা প্রতিনিধি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক আকাশ মাহমুদ জানান, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কয়েকজন ইজিবাইকচালকের দুর্ব্যবহারের একটি ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আজ বিকেলে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় চালকদের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন ইজিবাইকচালক ছাত্রদের ওপর হামলা চালান।
আকাশ বলেন, ‘আমি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ করছিলাম। এ সময় কয়েকজন আমার ওপর চড়াও হয়ে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণ করা ভিডিও ডিলিট করে দেন এবং আমাকে মারধর করেন। পরে প্রাণ বাঁচাতে দৌঁড়ে সেখান থেকে বের হয়ে আসি।’
আহত ছাত্রপ্রতিনিধি সাগর শিকদার অভিযোগ করেন, মৈশালা-লাঙ্গলবাঁধ সড়কে ইজিবাইকচালকদের একটি প্রভাবশালী সিন্ডিকেট রয়েছে। গত বৃহস্পতিবার পরীক্ষার্থীদের সঙ্গে তাঁদের অসদাচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে চালকেরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে হামলা চালান। এতে সাংবাদিকসহ ১০-১২ জন আহত হন।
ঘটনার বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা এবং ধারণকৃত ভিডিও মুছে দেওয়ার ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
নিহত হামিমের মামা মোহাম্মদ মহিউদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমার ভাগনেকে বিরোধ মীমাংসার কথা বলে কেরানীহাট সিটি সেন্টার এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। প্রতিপক্ষের তরুণেরা আগে থেকেই ভাগনেকে মারধরের প্রস্তুতি নিয়ে রেখেছিল। সেখানে আমার ভাগনেকে একা পেয়ে তাঁরা ছুরিকাঘাত করে হত্যা করেছে।’
১৫ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাওলানা মোবারক হোসেন এমরান (৪৫) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন...
২৪ মিনিট আগে
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো মুহূর্তে হাজিরহাট জামে মসজিদ, বাজারের গুরুত্বপূর্ণ অংশ ও আশপাশের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
১ ঘণ্টা আগে