কুষ্টিয়া সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে কাওসার হোসেন (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরের দিকে কালেক্টরেট চত্বরে অবস্থিত ডিসি পার্কের পুকুরে এ ঘটনা ঘটে।
কাওসার কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার ইসলাম পাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন।
নিহত কলেজছাত্রের বন্ধু শাওন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন বন্ধু ডিসি পার্কের পুকুরে গোসলে নামেন। পুকুরের একপাশ থেকে সাঁতরে আরেক পাশে যান। পরে পেছনে তাকিয়ে দেখেন কাওসার মাঝ বরাবর এসে ‘বাঁচাও; বাঁচাও’ বলে চিৎকার করছেন। এ অবস্থায় শাওন দ্রুত গিয়ে বন্ধু কাওসারকে টেনে তোলার চেষ্টা করেন। একপর্যায়ে তারা দুজনেই তলিয়ে যান। এরপর শাওন বন্ধুকে ছেড়ে পানির ওপরে উঠে আসেন।
খবর পেয়ে কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে কাওছারের মৃতদেহ উদ্ধার করেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, পুকুরে ডুবে নিখোঁজের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় দেড়ঘণ্টাব্যাপী উদ্ধার কার্যক্রমের পর কাউসারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার চঞ্চল মোল্লাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চঞ্চল মোল্লা এলাকায় শুটার চঞ্চল নামে পরিচিত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার আদেশ দেন...
৭ মিনিট আগে
২২ জুলাই রাতে ধর্ষণের শিকার গৃহবধূ তাঁর ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ছিলেন। এই সুযোগে প্রতিবেশী মালয়েশিয়াপ্রবাসী আরিফ জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। পরে তাঁকে মারধর ও একপর্যায়ে ধর্ষণ করে পালিয়ে যান তিনি।
২৫ মিনিট আগে
‘অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিলেন। বিএনপি একটিবারের জন্য বলেনি বাকি অধ্যাদেশগুলো আইনে পরিণত করবে না। বাকিগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আরও যাচাই-বাছাই শেষে বাকিগুলোও আইনে পরিণত করবে এই সরকার।’
১ ঘণ্টা আগে
আজ সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা-পুলিশের সহযোগিতায় বাবুর হাট সদর এলাকায় মাদক উদ্ধার অভিযান চালান ডিবি সদস্যরা। অভিযানের সময় একটি ভাড়া বাসা থেকে এক দম্পতিসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
১ ঘণ্টা আগে