
নীলফামারীর ডিমলা উপজেলা সদরে অভিযান চালিয়ে ১০৫টি ইয়াবাসহ এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ডোমার উপজেলার কৃষি কলেজপাড়া এলাকার মো. সবুজ রহমান (৩১) ও তাঁর স্ত্রী মোছা. জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার মৃত ময়নুল ইসলামের ছেলে মো. সহিদুল ইসলাম (৩৪)। সবুজ ও জিবন্নাহার বিথী দম্পতি ডোমার উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও ডিমলা উপজেলা সদরের হোলারজুম্মা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা-পুলিশের সহযোগিতায় বাবুর হাট সদর এলাকায় মাদক উদ্ধার অভিযান চালান ডিবি সদস্যরা। অভিযানের সময় একটি ভাড়া বাসা থেকে ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১০৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইমরান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে