
বান্দরবানে মাদক বিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে নিহত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা রেজওয়ান রুশদির দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর পাংশা শুকরিয়া মেডিকেল (চক্ষু) হাসপাতাল চত্বরে তাঁকে দাফন করা হয়।
রেজওয়ান রুশদি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের ডা. আব্দুল মতিনের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তিনি বাংলাদেশ বিমান বাহিনীরও কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে বিকেল সোয়া ৩ টার দিকে বাংলাদেশ এয়ার ফোর্সের হেলিকপ্টারে তাঁর মরদেহ রাজবাড়ীর পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে বাংলাদেশ বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমানসহ বিমানবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় পাংশা শুকরিয়া মেডিকেল (চক্ষু) হাসপাতাল চত্বরে বিকেল ৫টার দিকে তাঁকে দাফন করা হয়। এর আগে ঢাকা ক্যান্টনমেন্ট জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ঘটনায় আহত হয়েছেন এক র্যাব সদস্যও।

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনভূমি রয়েছে মৌলভীবাজার জেলায়। এই বনভূমি দেখভালের জন্য শত বছর ধরে স্থানীয় বাসিন্দারা থাকছে। আইনে রয়েছে, বনের ভেতরে পাকা স্থাপনা বা ঘর তৈরি করা যাবে না। তবে কয়েক বছর ধরে সেই আইন উপেক্ষা করে অবৈধভাবে পাকা ঘর তৈরি করছে অনেকে।
৭ মিনিট আগে
নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান ঘরে তুলেছেন কৃষক। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও নওগাঁর বাজারে বিপরীত চিত্র মিলেছে।
৩৭ মিনিট আগে
চরম আবাসন সংকটে পড়েছে দেশের উত্তরাঞ্চলের প্রায় সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীর সংখ্যার তুলনায় আবাসন সুবিধা ১০ শতাংশের নিচে। ফলে হাজার হাজার শিক্ষার্থী মেস বা ভাড়া বাসায় থাকতে বাধ্য হচ্ছেন।
১ ঘণ্টা আগে
অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটের তেলিখালী এলাকার ধোপাঝুড়ি সীমান্তের শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ১০ জনকে হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে