
পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের নির্বাচন পরিচালনা কমিটি থেকে সরে দাঁড়ালেন মহিলা দলের নেত্রী সুলতানা রাজিয়া। নির্বাচনী সেন্টারের খরচ না পেয়ে অভিমান থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
গতকাল সোমবার থেকে সুলতানা রাজিয়া এই ঘোষণার একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সুলতানা রাজিয়া পিরোজপুর জেলা মহিলা দলের সদস্য। তিনি পিরোজপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের জলাবাড়ি, সুটিয়াকাঠি ও গুয়ারেখা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির তিন নম্বর সদস্য।
ফেসবুক স্ট্যাটাসে সুলতানা রাজিয়া লেখেন, ‘জলাবাড়ি, সুটিয়াকাঠি, গুয়ারেখা ইউনিয়নের নির্বাচন পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। সামর্থ্য অনুযায়ী খরচ করেছি। আর ক্ষমতা নাই। কারও কোনো সহযোগিতা পাইনি।’
জানতে চাইলে সুলতানা রাজিয়া বলেন, ‘আমি নিজের টাকাপয়সা খরচ করে নির্বাচন পরিচালনার কাজ করেছি। এখন আর পারছি না। আমাদের কোনো খরচ দেওয়া হচ্ছে না। তাই অত্যন্ত কষ্টের সঙ্গে স্বেচ্ছায় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। তবে যত দিন বেঁচে আছি, বিএনপি করে যাব।’
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন তালুকদার বলেন, ‘সে (সুলতানা রাজিয়া) সৈকত সাহেবের লোক। আমি এত পারি না।’
উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, ‘মূলত সব ইউনিয়ন থেকে মহিলা নেত্রীদের একটি তালিকা ও কাগজপত্র দিতে হবে। এরপর ন্যূনতম একটি সেন্টার খরচ দেওয়া হবে। হয়তো কিছু ভুল-বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা দেখছি।’

ঈদুল আজহার এক সপ্তাহ পার হলেও চামড়ার হাটে ক্রেতার দেখা নেই। মৌসুমি ব্যবসায়ীরা বিক্রির আশায় পশুর চামড়া নিয়ে দিনভর বসে থেকে হতাশ হয়ে পড়ছেন। চামড়ার ব্যবসায় বড় লোকসানের মুখে পড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।
৩৭ মিনিট আগে
ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও আজ শনিবার থেকে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। এ কারণে গতকাল শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌপথ ও সংযোগ সড়কে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়ে যায়।
৫ ঘণ্টা আগে
খাগড়াছড়ির প্রতিটি উপজেলা কৃষিনির্ভর জনপদ। এখানে গ্রীষ্মকালীন ফল আম্রপালির পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষের খ্যাতি রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলাটিতে কাঁঠাল, লিচু, আনারসও ভালো উৎপাদিত হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৬ ঘণ্টা আগে