
দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার অন্যতম ভরসা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র। তবে আজ তা কার্যত অচল। ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রের তিনটি ইউনিটই এখন বন্ধ।
পর্যাপ্ত কয়লা মজুত থাকার পরও গতকাল বুধবার রাত ১০টা ২ মিনিটে কয়লার সঙ্গে বড় বড় পাথর এসে বয়লারের টিউব ফেটে গিয়ে বন্ধ হয়ে যায় শেষ সক্রিয় ইউনিটটি, যেখানে নামমাত্র ৫০-৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। ফলে তাপবিদ্যুৎকেন্দ্রটির তিনটি ইউনিটের সব কটির উৎপাদন স্থগিত হয়েছে। এতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় দেখা দিয়েছে মারাত্মক বিদ্যুৎ-বিভ্রাট।
৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ২০০৬ সালে যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট নিয়ে শুরু হলেও ২০১৭ সালে আরেকটি ২৭৫ মেগাওয়াট ইউনিট যুক্ত হয়ে মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াটে উন্নীত হয়। তবে নানা জটিলতায় কেন্দ্রটি কখনই একসঙ্গে সর্বোচ্চ ক্ষমতায় উৎপাদন করতে পারেনি।
বর্তমান পরিস্থিতি আরও উদ্বেগজনক, কারণ তৃতীয় ইউনিট (২৭৫ মেগাওয়াট) ২০২৪ সালের ১ নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে যায়। দ্বিতীয় ইউনিট (১২৫ মেগাওয়াট) ২০২০ সালের নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। প্রথম ইউনিট (১২৫ মেগাওয়াট) গত ৩০ ডিসেম্বর বন্ধ হয়ে ১৪ জানুয়ারি চালু হলেও গতকাল আবার বন্ধ হয়ে গেছে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হয়েছিল বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদিত কয়লার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। কিন্তু বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় খনির কয়লা অব্যবহৃত থেকে ইয়ার্ডে মজুত বাড়ছে। অর্থাৎ একদিকে বিদ্যুৎ ঘাটতি, অন্যদিকে সম্পদের অপচয়—দুই সমস্যাই পাশাপাশি বাড়ছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে এ সংকট যেন নীরব বিদ্যুৎ বিপর্যয়ে রূপ নিয়েছে।
তিনি আরও বলেন, এই অবস্থায় কেবল অস্থায়ী মেরামত নয়, প্রয়োজন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে একটি স্বচ্ছ, দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত। না হলে ব্যয় বাড়বে, উৎপাদন কমবে এবং এর মাশুল দিতে হবে কৃষি, শিল্প ও সাধারণ মানুষকেই।
এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি বুধবার (২২ এপ্রিল) বন্ধ হয়ে গেছে। আমরা মেরামত কাজ শুরু করেছি, চার-পাঁচ দিনের মধ্যেই এই ইউনিটটি মেরামত শেষে উৎপাদনে যাবে বলে আশা করা যায়।’
গত বছরের ১ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন কবে শুরু করা সম্ভব হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী মে মাসের মাঝামাঝি থেকে ওই ইউনিট উৎপাদনে যাবে।
এদিকে বড়পুকুরিয়া কয়লাখনি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, বর্তমানে কয়লাখনি ইয়ার্ডে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে, যা ধারণক্ষমতার অতিরিক্ত।

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
৪ মিনিট আগে
ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
২২ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২৭ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২৯ মিনিট আগে