
বিয়ের ২০ দিনের মাথায় পিরোজপুরের ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে বাদল খান (৪৫) নামের এক যুবক। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ধাওয়া ইউনিয়নের দাওয়া গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাদল খান দাওয়া গ্রামের বাসিন্দা মৃত আজিজ খানের ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা। আর নিহত ব্যক্তিরা হলেন বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২) ও শাশুড়ি বিলকিস বেগম (৫০)। তাঁরা একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া বাজারে বাদল খানের একটি চায়ের দোকান রয়েছে। বাদল খান ২০ দিন আগে চতুর্থ বিয়ে করেন চম্পা বেগমকে। তাঁর দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান রয়েছে।
গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাদল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে ঘরের মধ্যে স্ত্রী চম্পা ও শাশুড়ি বিলকিসকে হত্যা করেন। এ সময় ঘরে থাকা বাদলের আগের ঘরের শিশুসন্তান ঘর থেকে পালিয়ে পাশের বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।
বাদল দুজনকে হত্যার পরে ঘরে আগুন দেওয়ার চেষ্টার করে পালিয়ে যায়। বাদলের শিশুসন্তানের কাছে খবর পেয়ে পাশের বাড়ির লোকজন আগুন জ্বলতে দেখে তা নেভায়। স্থানীয় ও প্রতিবেশীদের ধারণা, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।
স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার বলেন, ‘এর আগেও বাদলের পরিবারে কোলহ ছিল, শুনেছি। মাঝে মাঝে ঝগড়া হতো পরিবারে। গতকাল কী হয়েছে নিশ্চিত করে বলতে পারছি না, তবে রাতে তাঁর ছেলে পাশের বাড়িতে গিয়ে লোকজন ডেকে আনে। বাদল পালিয়ে গেছেন, ঘরে তাঁর স্ত্রী ও শাশুড়ির মরদেহ পড়ে আছে।’
এ বিষয়ে ধাওয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুল ইসলাম টুলু বলেন, পারিবারিক কোলহ থেকে এ ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি। ঘটনার পরপরই বাদল পালিয়েছেন। এ ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পারিবারিক কোলাহল থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত বাদল খানকে আটকের চেষ্টা চলছে।

বগুড়ার লাল মরিচের সুনাম দেশজুড়ে। এখানকার মরিচের রং ও গুণগত মান তুলনামূলক ভালো। এ কারণে চাহিদাও বেশি। এবার লক্ষ্যমাত্রার তুলনায় কম জমিতে মরিচের আবাদ হলেও অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে কৃষকের মুখে হাসি ফুটেছে।
৩ ঘণ্টা আগে
নওগাঁর আত্রাইয়ে ঠিকাদার ও কর্তৃপক্ষের যোগসাজশে সড়কের গাইড ওয়াল (ব্রিক প্যালাসাইড) নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গাইড ওয়ালের পাশ থেকে মাটি কেটে ভরাট করায় সড়ক ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আবার যেখানে পানির চাপ সেখানে গাইড ওয়াল না করে ফাঁকা রাখা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে সিট বরাদ্দ নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, হলের পুরোনো শিক্ষার্থীরা তাঁদের পছন্দের ‘ছোট ভাইদের’ সিটে তুলেছেন। এ কারণে হল প্রশাসন সিট বরাদ্দ দিলেও সেখানে নতুন শিক্ষার্থীরা উঠতে পারছেন না।
৪ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী-ধলেশ্বরী নদীর সংযোগকারী গজিয়া খালে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বাজার। ভাঙনঝুঁকিতে রয়েছে বাঙ্গালপাড়া ইউপি ভবন, বাজার ও বসতি। আর কালনী নদীর প্রবল স্রোতে প্রতিদিন ভাঙছে কয়েক কোটি টাকার ‘বাঙ্গালপাড়া-চাতলপাড়’ সড়ক।
৪ ঘণ্টা আগে