
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
খামারের আশপাশেই রয়েছে বসতঘর, স্কুল ও মসজিদ। খামার থেকে ছড়ানো দুর্গন্ধ আর শব্দদূষণে সেখানে বসবাসকারীরা বিপাকে পড়েছে। সম্প্রতি ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে খামারটি বন্ধের নির্দেশ দেন। কিন্তু এরপর দেড় মাস পেরোলেও খামার বন্ধ হয়নি। এ বিষয়ে এখন চুপ আছে পরিবেশ অধিদপ্তরও।
খোঁজ নিয়ে জানা গেছে, ভান্ডারিয়ার শিয়ালকাঠী গ্রামে দুই বছর আগে ‘আরআর অ্যাগ্রো ফার্ম’ গড়ে তোলেন আওয়ামী লীগ নেতা শহীদুল হক খান পান্না। তিনি পিরোজপুরের সাবেক সংসদ সদস্য আউয়াল মোল্লার ঘনিষ্ঠ সহচর। তাই লোকালয়ে খামার গড়ে তুললেও পান্নার বিরুদ্ধে এত দিন কেউ মুখ খুলতে পারেননি। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর ভুক্তভোগীরা সম্প্রতি পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন।
ডেইরি ফার্মের পাশের বসতঘরের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাই খান জানান, গরু, ছাগল, মুরগির ফার্মটি করা হয়েছে তাঁর ঘরের পাশেই। ফার্মের চারপাশে আরও অন্তত ১০টি বসতঘর আছে। পশু, পাখির গন্ধ আর শব্দদূষণে সেখানে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু ফার্মের মালিক পাত্তাই দিচ্ছেন না।
আব্দুল হাই খান বলেন, খামারটি বন্ধে পরিবেশ অধিদপ্তরের নির্দেশের দেড় মাস পার হলেও কাজ হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শহীদুল হক খান পান্নার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া দেননি তিনি।
তবে পান্নার ভাই খামারের পরিচালনাকারী সিরাজুল হক সাবু বলেন, ষড়যন্ত্রমূলক প্রতিবেশীরা ফার্ম বন্ধ করার জন্য পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দিয়েছে। তাঁদের বিরুদ্ধে একটি মহল নানা চক্রান্ত করছে।
পরিবেশ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র দে বলেন, ‘ফার্মটি সম্প্রতি পরিদর্শন করেছি। সেখানকার কর্মচারীরা বলেছে, ফার্ম বন্ধ করে দেবে।’
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, ‘বসতবাড়ির এত কাছে ডেইরি ফার্ম করা যায় না। এটি পরিবেশের জন্য ক্ষতিকর। তাই নোটিশ দিয়ে খামারটি বন্ধ করার নির্দেশ দিয়েছি।’

মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে খুন হয়েছেন আব্দুর রহমান (৬৮) নামের এক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের হাজী ইসরাক আলীর ছেলে।
২ ঘণ্টা আগে
একজন অপরাধী গ্রেপ্তার হওয়ার পরে সে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে নিজেকে বাঁচানোর জন্য। দুই-একজন স্লোগান দিচ্ছিল তারা “জিয়ার সৈনিক” বলে। তো এগুলো স্লোগান দিয়ে এখানকার কর্মকর্তার সঙ্গে পরিচয় আছে, এই সমস্ত পরিচয়...
২ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। গোপালগঞ্জের সন্তান ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান তিনি। বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড় সফলভাবে শেষ করেন তিনি। তাঁর মতে, দৌড়ালে স্বাস্থ্য ও মন ভালো থাকে, কাজেও মনোযোগ বাড়ে।
৩ ঘণ্টা আগে
পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দিকে, ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও মুক্তিপণ দাবির অভিযোগে পাল্টা মামলা করেছেন ওই যুবক।
৩ ঘণ্টা আগে