
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজ ঘর থেকে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে তাঁরা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এই দম্পতি এমন সিদ্ধান্ত নিলেন, তা কেউ বলতে পারেনি।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর চালিতাবুনিয়া গ্রামের বসতঘর থেকে রাকিব প্যাদা (৩০) ও তাঁর স্ত্রী সোহাগী বেগমের (২৫) লাশ উদ্ধার করে থানা-পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ডায়েরি জব্দ করা হয়। ডায়েরির দুটি পাতায় দম্পতির স্বাক্ষরসহ একটি চিরকুট পাওয়া গেছে, যাতে লেখা, ‘মানসম্মান সব গেছে। বাঁচে থাইকা কী হবে?’
চিরকুটে আরও উল্লেখ ছিল, ‘সোহাগীসহ ইচ্ছামৃত্যু বরণ করব। আমাদের লাশ যেন ময়নাতদন্ত না করে। ঘরের পশ্চিম পাশে যেন একসঙ্গে কবর দেওয়া হয়। আমি নিরপরাধী...বার বছর বিয়ে হয়েছে, এ রকম খারাপ এখন কেন...’
এতে তাঁদের সাত বছরের ছেলেশিশুটির কথাও উল্লেখ করে তাকে দেখভালের অনুরোধ করা হয়েছে।
চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশ মোশাররফ হোসেন বলেন, ‘দুজনের গলায় ফাঁসের দাগ ছিল। শোনা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল; ১০-১২ দিন আগেও নাকি বড় ধরনের বিরোধ হয়েছিল।’
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, চিরকুটসহ সব আলামত জব্দ করা হয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে