
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর অন্তত ৩০টি গ্রামে আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। সকাল ৮টায় জেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি করেন এবং একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জানা গেছে, সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনিপাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, টিয়াখালী ও ইটবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় পৃথক জামাত অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরিফে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরিফ মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি। জামাত শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকদের ভাষ্য, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা নিশ্চিত হওয়ার ভিত্তিতে একই আরবি তারিখ অনুসরণ করে তাঁরা রোজা, ঈদ ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকেন।
দরবার শরিফ কর্তৃপক্ষ জানায়, ১৯২৮ সাল থেকে এই অঞ্চলের একটি অংশ বৈশ্বিক চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছে। তাঁদের মতে, একই দিনে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে বিশ্ব মুসলিমের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।
মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি বলেন, ‘মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা দীর্ঘদিন ধরে বৈশ্বিক চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালন করছি। একই দিনে রোজা, ঈদ ও কোরবানি পালনের মাধ্যমে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।
স্থানীয় মুসল্লিরা জানান, দীর্ঘদিনের ধারাবাহিকতায় প্রতিবছরই জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসব জামাতে অংশ নিতে আসেন। সরকারি ঘোষণার এক দিন আগে ঈদ উদ্যাপন করলেও তাঁরা এটিকে মুসলিম উম্মাহর বৈশ্বিক ঐক্যের প্রতীক হিসেবে দেখেন।

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৩৯ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
১ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৭ ঘণ্টা আগে