
কালবৈশাখী বয়ে গেছে মাদারীপুরের শিবচর উপজেলার ওপর দিয়ে। এতে উপজেলার অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে ঝড়বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বেড়ে যায় বাতাসের তীব্রতা। প্রায় ৩০ মিনিট ধরে বয়ে যায় এই কালবৈশাখী।
খোঁজ নিয়ে জানা গেছে, কালবৈশাখীর কবলে পড়ে উপজেলার বিভিন্ন স্থানে অনেক গাছপাল ভেঙে পড়েছে। গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে বলেও খবর পাওয়া গেছে। সকালের এই ঝড়ে বিপাকে পড়েন গরুর হাটের ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া ঈদের ছুটিতে ঘরমুখী যাত্রীরাও পড়েন বেকায়দায়। বাতাসের তীব্রতার মধ্যে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর, সূর্যনগরসহ বিভিন্ন স্টপেজে বাস থামিয়ে রাখা হয়েছিল বলে জানা গেছে। এদিকে বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছ ভেঙে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
ঢাকা থেকে আসা যাত্রী আহসান বলেন, ‘সূর্যনগর আসার আগেই তীব্র বাতাস শুরু হয়। আমাদের বাসটি স্টপেজে থামিয়ে রাখা হয়। বৃষ্টি কমলে আমরা বাস থেকে নামি। রাস্তার পাশের গাছপালার ডাল ভেঙে বাতাসে উড়তে দেখা গেছে।’
শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে গাছ এবং গাছের ডালপালা ভেঙে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের লালদীঘি ওভারপাস থেকে প্রায় ৩০০ গজ উত্তরে বিসমিল্লাহ পেট্রল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে...
৩ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে মো. রবিন হোসেন (৩৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার ১০ ঘণ্টার বেশি সময় পার হলেও তাঁকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ যুবক ওই উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ঘটনার খবরেরও প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে....
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের বিরুদ্ধে নোটিশ জারির খরচের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় নেতা-কর্মীরা ‘বন্ধু কোটায় মন্ত্রী, কর্মী কোটায় চাকরি’ ইত্যাদি লেখা প্লাকার্ড ও লালকার্ড প্রদর্শন করে বিএনপি সরকারের বিরুদ্ধে দলীয়করণের....
১ ঘণ্টা আগে