
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় অর্ধ শত গ্রামে আজ বুধবার উদ্যাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এ দিন সাড়ে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে সাদ্রা দরবার শরিফসহ আশপাশের এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
সাদ্রা দরবার শরিফের ঈদ জামায়াত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরবার শরিফে ঈদ জামায়াত আয়োজন হয়। মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদের প্রথম নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। এই নামাজে ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।
সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় ঈদুল আজহার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। এই নামাজে ইমামতি করেন দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী।
পাশের ফরিদগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদ্যাপন হবে। এর মধ্যে উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান।
এ ছাড়া মুন্সীরহাট বাজারের পূর্ব পাশে টোরা ঈদগাহ ও হাফেজিয়া মাদ্রাসা ঈদগা মাঠে সকাল পৌনে ৯টায় আরেকটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. বরকত উল্যাহ।
এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে আসা সাচনমেঘ গ্রামের মুসল্লী জসিম ব্যাপারী ও শাহাবুদ্দিন বলেন, ছোট বেলা থেকে তারা আগাম রোজা ও দুই ঈদ উদ্যাপন করে আসছেন। তবে অনেকে সরকারি ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ঈদ উদ্যাপন করবেন বলে জানান তারা।
এদিকে মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম। এই উপজেলায় ছয়টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
সাদ্রা দরবার শরিফের ঈদ জামায়াত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, প্রতি বছরের মতো এবারও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামায়াতে অংশগ্রহণ করেছেন। মুসল্লিদের উপস্থিতিতে ঈদের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য আরও বৃদ্ধি পায়। তবে নামাজ শেষে বৃষ্টির কারণে কিছুটা সমস্যা দেখা দেয়।
সাদ্রা দরবার শরিফ ও ফরিদগঞ্জ উপজেলার ঈদগাহ মাঠ এলাকায় মুসল্লিদের নিরাপত্তা জন্য পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের মরহুম পির মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপনের প্রথা চালু করেন। তার অনুসারী মুসল্লিরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করেন।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার পাঁচানি, বাহেরচর পাঁচানি, সাড়ে পাঁচানি, দেওয়ান কান্দি, উত্তর নেদামদী, আংশিক লুতুরদি, আমিয়াপুর, এনায়েতনগর, মাথাভাঙা গ্রাম এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ অর্ধশত গ্রাম।
আরও পড়ুন:

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থানা-পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
৪ মিনিট আগে
কালবৈশাখী বয়ে গেছে মাদারীপুরের শিবচর উপজেলার ওপর দিয়ে। এতে উপজেলার অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে ঝড়বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বেড়ে যায় বাতাসের তীব্রতা। প্রায় ৩০ মিনিট ধরে বয়ে যায় এই কালবৈশাখী।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর অন্তত ৩০টি গ্রামে আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। সকাল ৮টায় জেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি করেন এবং একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঈদের নামাজ আদায় করেছেন কয়েকজন মুসল্লি। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে