
পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর শাখার গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশে অবস্থিত শাখাটির পরিত্যক্ত গেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতের ওই সময়ে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকটির সামনে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। এরপর তারা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। শাখার ভেতরে থাকা কর্মকর্তারা দৌড়ে এসে পানি ঢেলে আগুন নেভান।
ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, ‘রাতে অফিসে ছিলাম আমরা। হঠাৎ সিকিউরিটি গার্ড বাঁশি বাজালে নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন জ্বলছে। দ্রুত পানি এনে আগুন নেভাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’ তিনি আরও জানান, এ ঘটনায় তিনি সদর থানায় অভিযোগ জানিয়েছেন।
পটুয়াখালী ট্রাফিক বিভাগের সার্জেন্ট তাপস বলেন, ‘ঘটনার কিছুক্ষণ আগেও আমরা টহল দিচ্ছিলাম। অন্য শাখার দিকে যাওয়ার পথে আগুন লাগানোর চেষ্টার বিষয়টি নজরে আসে। আমরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।’
এ বিষয়ে জানতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠার পর ২৭ প্যাকেট ফেরত দিয়েছেন অভিযুক্ত তিন যুবক। বাকি তিন প্যাকেট দুধ তাঁরা খেয়ে ফেলেছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরা।
৪ মিনিট আগে
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ আবারও দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ বুধবার টাইমস হায়ার এডুকেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে এ র্যা
১৩ মিনিট আগে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনো তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে স্বজন ও মহাজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া অন্য জেলেদের মধ্যেও...
১৯ মিনিট আগে
সম্প্রতি কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করছেন বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীর ভাষ্য, জাহাঙ্গীর আলমের অংশীদারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করছেন কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই বুধবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
২৭ মিনিট আগে