
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী দলীয় নেতা-কর্মীদের সমালোচনা করে বলেছেন, ‘পটুয়াখালীতে আমরা এমন চাঁদাবাজি করেছি, এখন আওয়ামী লীগে লোক নেই। সবাই চাঁদা দিয়ে আমাদের মধ্যে ঢুকে গেছে, সবাই বিএনপি হয়ে গেছে।’
আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর পটুয়াখালীতে যারা চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাট করেছেন, তাদের নাম-ঠিকানা ও ছবিসহ দেশের সব গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে এবং আমাদের কাছেও আছে। সময়মতো হাটে হাঁড়ি ভেঙে দেব। তখন কেউ পালাবার পথও খুঁজে পাবে না।’
পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির (একাংশ) উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও মতিউর রহমান দীপুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর, জেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান রুমী প্রমুখ।

দেশে গত কয়েক বছরে জঙ্গিগোষ্ঠীর কোনো হামলা না হলেও জঙ্গিদের অস্তিত্ব পুরোপুরি শেষ হয়নি বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য জঙ্গি হামলা ও জঙ্গি সংগঠনগুলোর পুনর্গঠন চেষ্টার আশঙ্কায় পুলিশ নজরদারি রেখেছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে সাদা পতাকা লাগানোর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন...
১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার সাত দশক পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের আবাসনসংকট কাটেনি; বরং আবাসিক হলগুলোতে আবারও সিট দখলের সংস্কৃতি ফিরে আসার অভিযোগ তুলেছে বিভিন্ন ছাত্রসংগঠন। এসব অভিযোগের তির ছাত্রদল ও ছাত্রশিবিরের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
গাজীপুর সদর উপজেলাধীন এলাকায় একসময় ১৩টি ইউনিয়ন পরিষদ ছিল। ২০১৩ সালে গাজীপুর ও টঙ্গী পৌরসভাকে একত্র করে এবং পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর কিছু এলাকা নিয়ে যাত্রা শুরু হয় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক)। একই সঙ্গে অবশিষ্ট দূরবর্তী দুটি ইউনিয়ন পরিষদকে চারটিতে রূপান্তরিত করে পুনর্বিন্যস্ত গাজীপুর...
২ ঘণ্টা আগে
বরিশালের বাজারে ইলিশের দেখা মিলছে না। যা উঠছে তার দাম আকাশচুম্বী। জেলেরা বলছেন, ভরা মৌসুমেও নদ-নদী, সাগর—কোথাও ইলিশের দেখা নেই। এরই মধ্যে ইলিশ উৎপাদন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। তারা বলছে, জাটকা, মা ইলিশ এবং অভয়াশ্রমে ইলিশ রক্ষায় যে কার্যক্রম...
২ ঘণ্টা আগে