
যমজ দুই ভাই আবদুল রহিম শাওন ও আবদুল করিম শান্ত। দুজনকে একসঙ্গে দেখলে পরখ করার উপায় নেই কয়েক মিনিটের ছোট-বড় কে। হুবহু দেখতে দুই ভাইকে নিয়ে প্রায়ই বিব্রত হন শিক্ষকসহ সহপাঠীরা। হঠাৎ দেখলে চিনতে পারেন না শাওন নাকি শান্ত। একই সঙ্গে পড়াশোনা করেছে তারা। সবাইকে অবাক করে দিয়ে একই নম্বর পেয়ে জিপিএ-৫ পেয়েছে যমজ এ দুই ভাই।
শাওন ও শান্ত উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের বাসিন্দা প্রবাসী খোকন হাওলাদার ও ঝুমুর বেগম দম্পতির ছেলে। সুবিদখালী সরকারি পাইলট মাধ্যমিক উচ্চবিদ্যালয় থেকে তারা এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মার্কশিটে দুজনের নম্বর ৯৬৯। যা তাক লাগিয়ে দিয়েছে পরিবার, স্বজনসহ শিক্ষক-শিক্ষার্থীদের।
শাওন ও শান্ত আজকের পত্রিকাকে জানায়, তারা দুই ভাই প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত একই ক্লাসে লেখাপড়া করেছে। সহায়ক বই তারা আলাদা-আলাদা না কিনে এক সেট কিনে পড়ত। এতে তাদের লেখাপড়ার খরচ একটু কম হতো। এবারে একই সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে দুজনেই জিপিএ-৫ পেয়েছে। বড় হয়ে দুজনেরই চিকিৎসক হওয়ার ইচ্ছা। তাদের এই লেখাপড়ার পেছনে মা-বাবার অনুপ্রেরণা সবচেয়ে বেশি।
সুবিদখালী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল জলিল বলেন, শাওন ও শান্ত ২০১৯ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও তারা জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয় অধ্যয়নকালে তারা নম্র, ভদ্র ও বিনয়ী স্বভাবের ছিল। তাদের এই সাফল্য ধারাবাহিকতা রাখতে পারলে দুজনেই সফল হবে।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৪ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৪ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৫ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৫ ঘণ্টা আগে