
পাবনায় শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার পাবনা পুলিশ লাইনস স্কুলের এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম তামজিদ (১০)। সে শহরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে এবং ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্কুল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ক্লাস চলাকালে স্কুলের দ্বিতীয় তলায় ৪০৩ নম্বর রুমের বৈদ্যুতিক পাখাটি হঠাৎ খুলে তামজিদের মাথার ওপর পড়ে। এতে সে আহত হয়। পরে শিক্ষকেরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলম বলেন, ‘আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ওষুধসহ প্রয়োজনীয় ব্যবস্থাপত্র অভিভাবককে ডেকে বুঝিয়ে দিয়েছি। তার আঘাত খুব গুরুতর নয়। যেহেতু দুর্ঘটনা, সে কারণে তার বাবার কোনো অভিযোগ নেই।’
মাহবুব আলম আরও বলেন, ‘আমরা সব সময় স্কুলের বৈদ্যুতিক জিনিসগুলো চেক করি। এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই পুনরায় সব ফ্যান চেক করা হবে এবং ভেঙে যাওয়া ফ্যানের পরিবর্তে নতুন ফ্যান স্থাপন করা হবে।’

রংপুরের তারাগঞ্জে একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শাসনের নামে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের পর দুই দফা কারণ দর্শানোর নোটিশ দিয়েও সন্তোষজনক জবাব না পাওয়ায় আজ বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
২ ঘণ্টা আগে
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় ভাই-বোন দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার রাতে বুরুংগা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে বিজিবি বাদী হয়ে মামলা করে তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে। আজ দুপুরে তাঁদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ড সবার নজরে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটসহ উদ্ধারকাজে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২ ঘণ্টা আগে
নেত্রকোনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনের ২৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মুশফিকুর রহমান ওরফে মিন্টু বাদী হয়ে মামলাটি করেন।
২ ঘণ্টা আগে