
খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ড সবার নজরে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটসহ উদ্ধারকাজে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে বলেন, ‘আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।’
দিকে রাতে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডে উদ্ধারকাজে তাদের একটি দল যোগ দিয়েছে।
ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন স্থানীয়রাও। তাঁরা হাসপাতালের ভেতরে প্রবেশ করে সহযোগিতার চেষ্টা করছেন। হাসপাতালে থাকা রোগীদের যেন শ্বাসকষ্ট না হয়, সে জন্য তাঁরা ভবনের গ্লাসগুলো ভেঙে দিয়েছেন বলে জানা গেছে।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ১১ তলায় অবস্থানরত এক রোগী জানান, তারা ভালো আছেন। তবে ব্যাপক আতঙ্কিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজের বেসমেন্ট থেকে বিকট শব্দ হয়। এরপর আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সূচনা নিচতলায় হলেও ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। শুরুতেই তারা নিচতলার অক্সিজেন রুমে পানি দিচ্ছিলেন। রাত ১১টা পর্যন্ত বেসমেন্ট থেকে ধোঁয়া বেরোচ্ছিল।

চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় করে গরু চুরি করে পালানোর চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছেন স্থানীয় লোকজন। এ সময় চুরি যাওয়া গরু ও চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে দুই পুরুষ পালিয়ে গেছেন।
১ সেকেন্ড আগে
চট্টগ্রামের চন্দনাইশে ভাড়া বাসা থেকে টাইলস মিস্ত্রি মোহাম্মদ রুবেল হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বৈলতলী ইউনিয়নের দীঘির পূর্ব পাড় এলাকায় ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
৬ মিনিট আগে
আহত ব্যক্তিদের ভাই তপু হাওলাদার বলেন, ফজরের নামাজের পর ফয়সাল হাওলাদার ও ফজলে লাভলু হাওলাদারকে মসজিদ থেকে ডেকে নিয়ে যান মিজানসহ সাত-আটজন। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়।
৮ মিনিট আগে
যশোরের কেশবপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাজিদ মাহমুদ (২) নামের এক অবোধ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে...
৯ মিনিট আগে