Ajker Patrika

পাবিপ্রবির প্রথম সমাবর্তন ১৫ মার্চ

পাবনা প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০৩
পাবিপ্রবির প্রথম সমাবর্তন ১৫ মার্চ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ বা ১৬ মার্চ। আজ মঙ্গলবার জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক বাবুল হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হাসনাত মোহা. শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন নিয়ে দীর্ঘ সময় আলোচনা করে। তারা বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণ ও চাকরির বাজারে চাহিদা আছে, এমন সাবজেক্ট খোলার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে।

এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দেশ-বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষাদানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩০ একর জায়গা আছে ও পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত