
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের গাংনী উপজেলা শাখার সভাপতি মো. ওয়াজ্জেল হোসেনকে (৩১) গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে যশোরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়াজ্জেল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামের মো. নূর ইসলামের ছেলে। তিনি গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন।
মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওই নেতাকে যশোর থেকে গ্রেপ্তারের পর গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ওয়াজ্জেল হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে আরও একটি মেডিকেল ক্যাম্প খুলেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
২ মিনিট আগে
নুর ইসলামের শ্বাসনালিসহ শরীরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। মঙ্গলবার দুপুরে সেখানে তিনি মারা যান। তাঁর বাড়ি বাগেরহাট জেলায়। তবে থাকতেন ভোলাতে। গ্যাস পরিবহনের গাড়ি চালান তিনি। ঘটনার আগে গ্যাসের গাড়ি নিয়ে ওই কারখানায় গিয়েছিলেন...
৪ মিনিট আগে
জামায়াতে ইসলামীর এক কর্মীকে আওয়ামী লীগের কর্মী ‘ট্যাগ’ দিয়ে গ্রেপ্তারের অভিযোগ তুলে ঢাকার কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় উপজেলা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
৭ মিনিট আগে
থানায় দায়ের করা ওই মামলায় এজাহারনামীয় আসামিদের পাশাপাশি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে তুরাগের ১৫ নম্বর সেক্টরের ৩ নম্বর ব্রিজে সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ আনা হয়...
১৩ মিনিট আগে