
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ভারতের অভ্যন্তরে একটি আমবাগানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে ৬০/১৫৮-আর ও ৬০/১৫৯-আর প্রধান সীমান্ত পিলারের মধ্যবর্তী শ্যামকুর মাঠপাড়া এলাকার বিপরীতে কাঁটাতারের বেড়া থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে একটি আমবাগানে মো. রুবেল খান (৩১) গুলিবিদ্ধ হন। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুর মাঠপাড়া গ্রামের মুজিবুল খানের ছেলে।
গুলিবিদ্ধ রুবেল খানকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর বিজিবি সংশ্লিষ্ট সীমান্তে দায়িত্বরত ১৯৪ বিএসএফের মাহেন্দ্র কোম্পানি সদর দপ্তরের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে। তবে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় তাঁদের সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। চোরাচালান ও অন্যান্য আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে বাহিনী সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্তে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কার্যক্রম অব্যাহত থাকবে।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
১ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
২ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৩ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৩ ঘণ্টা আগে