
মেহেরপুরের গাংনীতে ব্লক রেইড অভিযান চালিয়ে মাদকসহ ৫ জনকে আটক করেছে গাংনী থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার কাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানটিতে ডিবি পুলিশ ও র্যাবের সদস্যরা সহযোগিতা করেন।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার কাজীপুর গ্রামের শিপন আলী (৪৫), রানা আহমেদ (২২), তানজিরা খাতুন (৪৫), ফজল আলী (৬৫) ও জাহিদ হাসান (২৮)।
গাংনী থানা-পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার কাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় আটক ব্যক্তিদের বাড়ির বিভিন্ন জায়গা তল্লাশি করে প্রায় ৫ কেজি গাঁজা, ১০টি ইয়াবা বড়ি ও একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘ব্লক রেইড অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা বড়ি ও মোটরসাইকেলসহ ৫ জনকে আটক করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হবে।’

নওগাঁর মান্দায় মারমুখী আচরণের প্রতিবাদে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম...
৬ মিনিট আগে
মুসলিম রেস্তোরাঁ অ্যান্ড কাচ্চি কাবাবে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছিল। তা ছাড়া প্রতিষ্ঠানটির একই রেফ্রিজারেটরে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করে রাখা হয়েছিল। পাশাপাশি রেস্তোরাঁটির কর্মীদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবানের কোনো ব্যবস্থাও ছিল না।
৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্বের ২১টির বেশি দেশের নির্বাচিত ৮১টি আলোকচিত্র নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিবিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) আয়োজনে ৬ থেকে...
১১ মিনিট আগে
আজ সকালে হঠাৎ সেলিম মিয়ার মুদিদোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের সাদেক মিয়ার দোকানেও। স্থানীয় বাসিন্দারা পানি ছিটিয়ে দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দুই ব্যবসায়ীর দোকানসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে সব মিলিয়ে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
১৬ মিনিট আগে