
পথচলার ৫০ বছরে পদার্পণ করেছে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ। এ উপলক্ষে শুরু হয়েছে সংগঠনটির সুবর্ণজয়ন্তী উৎসব ও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের পরিষদ চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী ঘোষণা করেন সংগঠনের সহসভাপতি জাহিদুল আলম সনু। উদ্বোধন শেষে সংগঠনের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য ও সাহিত্যিক মজিবুর রহমান বিশ্বাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।
উৎসবের প্রথম দিন সন্ধ্যায় কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রয়েছে। তিন দিনব্যাপী এ উৎসবে শোভাযাত্রা, শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা, কবি মজিদ মাহমুদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, কবিতা উৎসব, গুণীজন সংবর্ধনা, স্মারক পদক প্রদান, বৃক্ষরোপণ এবং নানামুখী সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজুল ইসলাম মামুন। আগামী শনিবার (৩ অক্টোবর) গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনের এই উৎসবের পর্দা নামবে।
সংগঠন সূত্রে জানা গেছে, ১৯৭৬ সালের ১ অক্টোবর ঈশ্বরদী কলেজ মাঠে স্থানীয় শিল্প-সাহিত্যপ্রেমী একঝাঁক মানুষের হাত ধরে পাঁচ সদস্যের কমিটির মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।
সংগঠনের সভাপতি প্রবীণ আইনজীবী মুস্তাফিজুর রহমান কামাল জানান, প্রতিষ্ঠাকালে নিজস্ব অফিস না থাকায় কিছুদিন তাঁর বাসভবন ও মুক্তিযোদ্ধা কার্যালয়ের পাশে কার্যক্রম চালানো হতো। পরবর্তীতে শহরের স্টেশন সড়কে নিজস্ব কার্যালয় নির্মিত হয়। বর্তমানে একটি সমৃদ্ধ পাঠাগার (প্রায় ২ হাজার বই সংবলিত) পরিচালনাসহ নিয়মিত সাহিত্য চর্চা, সংগীত ও সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি।
উদ্যাপন কমিটির আহ্বায়ক আশিকুর রহমান লুলু জানান, সুবর্ণজয়ন্তী ঘিরে সংগঠনের সদস্য ও স্থানীয় শিল্প-সাহিত্যপ্রেমীদের উপস্থিতি ও পদচারণায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রীষ্মকালীন শিম চাষ করে সাফল্যের মুখ দেখেছেন সিট আলোকডিহি গ্রামের কৃষক ময়েজ উদ্দিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে হাইব্রিড আর্লি-৪৫ জাতের শিম চাষ করে লাভের সম্ভাবনা তৈরি করেছেন তিনি।
১০ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গামন্দিরে নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে...
১৪ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
২৬ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। দুর্নীতি প্রমাণিত হলে প্রয়োজনে নিজেই বাদী হয়ে মামলা করবেন বলেও জানান তিনি।
১ ঘণ্টা আগে