
সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১ জনের বয়স ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সেপ্টেম্বর মাসের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতি মাসে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে থাকে সংগঠনটি।
আজ বুধবার প্রতিবেদনের তথ্য তুলে ধরে এমএসএফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে ‘মব’ সহিংসতার অন্তত ৬৫টি ঘটনায় ২৩ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। আগস্ট মাসের তুলনায় নিহতের সংখ্যা কমলেও এ ধরনের ঘটনা উদ্বেগজনক বলে মনে করছে তারা।
এমএসএফের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে কারা হেফাজতে মৃত্যু আগের মাসের তুলনায় বেড়েছে দ্বিগুণের বেশি। সেপ্টেম্বরে কারা হেফাজতে ২৪ জনের মৃত্যু হয়েছে, যেখানে আগস্টে এ সংখ্যা ছিল ৯। একই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে একজন নারীর মৃত্যুর ঘটনাও নথিভুক্ত করেছে এমএসএফ।
সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় ৩৮৪ জন আহত এবং অন্তত একজন নিহত হয়েছেন। অশনাক্ত হামলায় আরও সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে এমএসএফ।
এমএসএফ বলছে, সেপ্টেম্বরে সাংবাদিকদের ওপর শারীরিক হামলা কিছুটা কমলেও আইনি হয়রানি বেড়েছে। সেপ্টেম্বরে ২৮ জন সাংবাদিক হামলা বা নির্যাতনের শিকার হয়েছেন এবং ৯ জন সাংবাদিক আইনি হয়রানির মুখোমুখি হয়েছেন। একই সঙ্গে ডিজিটাল/সাইবার আইনে মামলা ৩ থেকে বেড়ে ৮টি এবং গ্রেপ্তার ৩ থেকে বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এসব প্রবণতা মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে সংখ্যালঘুদের ওপর হামলায় উদ্বেগজনক বৃদ্ধি লক্ষ করা গেছে। বিশেষ করে প্রতিমা ভাঙচুরের ঘটনা আগস্টের ১টি থেকে সেপ্টেম্বরে ১০ টিতে পৌঁছেছে।
এমএসএফ জানিয়েছে, সেপ্টেম্বর মাসে নারী ও শিশুদের বিরুদ্ধে নথিভুক্ত মোট সহিংসতার সংখ্যা ৩২৭টি থেকে বেড়ে ৩৫৪টিতে দাঁড়িয়েছে। বিশেষ করে ধর্ষণ ও হত্যা ৫ থেকে ১০টি, ধর্ষণচেষ্টা ২১ থেকে ৩৬টি, শারীরিক নির্যাতন ৪০ থেকে ৫২টি এবং অপহরণ ও নিখোঁজের ঘটনা ১৪ থেকে ২৭টিতে বৃদ্ধি পেয়েছে।

পেশাদারত্বের পাশাপাশি মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ বুধবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের মাল্টিপারপাস হলে ‘কমিউনিটি পুলিশিং নীতিমালা প্রণয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার
১ ঘণ্টা আগে
পেশাদারত্বের পাশাপাশি মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। তিনি বলেন, জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি হলো জনগণের আস্থা অর্জন এবং সেই আস্থাকে কার্যকর অংশীদারত্বে রূপ দেওয়া।
২ ঘণ্টা আগে
অকেজো ও পুরোনো মোটরযান স্ক্র্যাপিংয়ের পুরো প্রক্রিয়া নির্ধারণ করে নতুন নীতিমালা জারি করেছে সরকার। স্ক্র্যাপ করার পর পুনর্ব্যবহারযোগ্য যন্ত্রাংশ ও উপাদান বাজারজাত করা যাবে। তবে ইঞ্জিন ও চেসিস নম্বর এমনভাবে নষ্ট করতে হবে, যাতে সেগুলো অন্য কোনো গাড়িতে ব্যবহার করা না যায়। স্ক্র্যাপিং শেষে মালিককে...
৩ ঘণ্টা আগে
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগ পাওয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। দেশে ছড়ানো নানা রকম গুজবের সমালোচনা করে তিনি বলেন
৩ ঘণ্টা আগে