Ajker Patrika

কিশোরগঞ্জে আইনজীবী নেতার বিরুদ্ধে ‘অপপ্রচার’: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আইনজীবী সমিতির

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে আইনজীবী নেতার বিরুদ্ধে ‘অপপ্রচার’: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আইনজীবী সমিতির
আজ দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আইনজীবী সমিতির সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলা আইনজীবী সমিতির শতাধিক সদস্য অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর সাখাওয়াত হোসেন, জেসমিন সুলতানা কবিতা, লিটন এলালী, শওকত কবীর খোকন ও আবদুল্লাহ আল বুখারী।

বক্তারা বলেন, ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের পাঁচকাহনিয়া (ভূগলী) জলমহাল দখল ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির মতো ‘ভিত্তিহীন’ অভিযোগ তুলে সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর মানববন্ধনের নামে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

আইনজীবীরা অবিলম্বে এ ধরনের ‘ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড’ বন্ধের দাবি জানান। অন্যথায় সাধারণ আইনজীবীদের নিয়ে আইনি পদক্ষেপসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত মানববন্ধনে জলমহালের ইজারা গ্রহীতা মো. ফরহাদ অভিযোগ করেন, ইজারা পাওয়ার পর অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন তাঁকে ফোন করে ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে জলমহাল থেকে তাঁকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত