
টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গামন্দিরে নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামুর্কী আর্য্য সমিতির আয়োজনে প্রায় ৮৫ বছর ধরে ওই মন্দিরে দুর্গাপূজা হয়ে আসছে। চলতি বছরও সেখানে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। মন্দিরে দুর্গা প্রতিমাসহ সাতটি প্রতিমা নির্মাণ করা হচ্ছিল। প্রতিমাগুলোর রং করা ছাড়া প্রায় সব কাজই শেষ হয়েছিল। বুধবার রাতে কে বা কারা মন্দিরে ঢুকে প্রতিমাগুলো ভাঙচুর করেছে।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার এবং সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন।
জামুর্কী আর্য্য সমিতির সভাপতি প্রকাশ বাকালী বলেন, ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পূজা আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেছি এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছি।’
মির্জাপুর থানার পরিদর্শক লুকমান হোসেন জানান, প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আটকে পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে উপজেলার সার্বিক মন্দির নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মামলার এজাহার বলা হয়, পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে আগ্নেয়াস্ত্র, শটগান, রিভলবার, চাপাতি, রামদা, লাঠিসোঁটাসহ প্রজেক্টে প্রবেশ করে ৫০ রাউন্ড ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় প্রজেক্টের সাইড ইঞ্জিনিয়ার মো. পারভেজ এবং নিরাপত্তা রক্ষীদের মারধর করে মারাত্মক জখম করা হয়...
৫ মিনিট আগে
বাড়ি ফেরার পথে রাজধানীর কুর্মিটোলায় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন হাফিজুর রহমান (২৫)। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাঁকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৭ মিনিট আগে
ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। আজকে সময় এসেছে সতর্ক হওয়ার। জনগণকে ভাবতে হবে—কাদের কথা বিশ্বাস করবে আর কাদের কথা বিশ্বাস করবে না।
১১ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলায় সান্তাহারে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ স্ত্রীর (১৯) সন্ধান না পেয়ে স্বামী রেজাউল ইসলাম আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ বৃহস্পতিবার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ মিনিট আগে