বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাবনায় গত ৪ আগস্ট গুলিতে নিহত হন দুই শিক্ষার্থী। তাঁদের মধ্যে একজন উনিশ বছরের তরুণ জাহিদুল ইসলাম। সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে পারছেন না এই তরুণের পরিবার। বাবা-মা, ভাইয়ের আর্তনাদ যেন থামছেই না। তবুও জাহিদের রক্তে অর্জিত নতুন সূচনা নিয়ে সান্ত্বনা খুঁজছেন তাঁরা।
পাবনা সদর উপজেলার চর বলরামপুর গ্রামের দুলাল উদ্দিন ও আফিয়া খাতুন দম্পতির সন্তান জাহিদুল ইসলাম। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন তিনি। তিন ভাই ও এক বোনের মধ্যে তৃতীয় ছিলেন জাহিদ। তাঁর বাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মা গৃহিণী।
ছেলেকে হারিয়ে অনেকটাই বাকরুদ্ধ জাহিদের বাবা-মা। সন্তান হারানোর শূন্যতা মানতে পারছেন না। গত ৪ আগস্ট ছাত্র আন্দোলনে গিয়েছিলেন তাঁরা তিন ভাই। দুই ভাই সুস্থভাবে বাড়ি ফিরলেও, জাহিদ ফিরলেন নিথর দেহে। তিন ভাইয়ের আড্ডা দৌড়া-দৌড়িতে মুখর বাড়িটায় এখন সুনসান নীরবতা।
জাহিদের মা আফিয়া খাতুন বলেন, ওই দিন দুপুরের পর মোবাইলে ওই ঘটনা (ছাত্র আন্দোলন) দেখে বাড়ির সবাই এদিক-ওদিক গিয়ে কাঁদে। তখনই বুঝতে পারি আন্দোলনে যাওয়া তিন ছেলের মধ্যে একজনের কিছু হইছে। ছেলে নাই তাই কি হয়েছে। দেশের মানুষ যে শান্তিতে আছে, খোলামেলাভাবে কথা বলছে, বুক ভরে শ্বাস নিতে পারছে এটাই বড় পাওয়া।
জাহিদের বাবা দুলাল উদ্দিন বলেন, বাড়ি থেকে বের হওয়ার আগে প্রতিদিন টাকা দিয়ে যাই। ওই দিন স্কুলে যাওয়ার সময় জাহিদ বলে আব্বু টাকা দিয়ে গেলেন না। তখন বললাম দেখ ড্রয়ারে আছে, নিয়ে যাও। এটাই ছিল তার সঙ্গে আমার শেষ কথা। বলছিলাম যেখানেই যাও, দেখে শুনে যাও, সাবধানে থেকো।
দুলাল উদ্দিন আরও বলেন, ‘আমার ছেলে রক্ত দিয়েছে, তার মতো বাংলাদেশের আরও অনেক সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী রক্ত দিয়েছে। তাদের রক্তের কারণে দেশ আজ স্বাধীন। তারা যদি রক্ত না দিত তাহলে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। আমার প্রত্যাশা, তাদের রক্ত যেন বৃথা না যায়, অক্ষুণ্ন থাকে। জাতি যেন আর দ্বিতীয়বার নির্যাতনের শিকার না হয়।’
জাহিদের বড় ভাই তৌহিদুল ইসলাম বলেন, ‘যখন সমাবেশে গুলি বর্ষণ শুরু হয় তখন আমি জাহিদের কাছ থেকে ২-৩ মিটার দূরে ছিলাম। হুড়োহুড়িতে প্রথমে বুঝতে পারিনি। কিছু সময় পর অন্য ছাত্রদের মাধ্যমে জানতে পারি আমার ভাই জাহিদের গুলি লাগছে এবং সে হাসপাতালে মারা গেছে। পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার কথা ছিল জাহিদের।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) নতুন ভবনে আগুন লেগেছে। এ ঘটনায় হাসপাতালে রোগী ও সদরদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়ে গেছে। ৪০ শয্যার বিপরীতে বর্তমানে হাসপাতালটিতে ১৫৭ শিশু ভর্তি রয়েছে। শয্যাসংকটে একই বিছানায় একাধিক শিশু ও তাদের মায়েদের থাকতে হচ্ছে, অনেকে থাকছেন মেঝেতে। জনবলসংকটে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৬ মিনিট আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে অবস্থিত পাঁচটি দোকান দীর্ঘ সময় ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নিয়ন্ত্রণে রয়েছে। নজরুল হলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ওই দোকানগুলোর নিয়ন্ত্রণ নিজেদের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে আসছিল।
৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরীক্ষার খাতায় স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের নাম ও রোল নম্বরবিহীন ‘কোডিং পদ্ধতি’ চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই ব্যবস্থায় খাতা মূল্যায়নের সময় পরীক্ষকের কাছে পরীক্ষার্থীর পরিচয় গোপন থাকবে।
১২ মিনিট আগে