
প্রকল্পের নাম বীর গোয়ালিয়া গ্রামের বাবুলের বাড়ি থেকে দিপু মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট। রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়ন পরিষদ (ইউপি) এ প্রকল্পে খরচ দেখিয়েছে ৭ লাখ ৫ হাজার টাকা। অথচ সরেজমিনে ওই গ্রামে দিপু মাস্টার নামের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
তবে বাবুল নামে গ্রামে এক ব্যক্তি রয়েছেন। তাঁর বাড়ির সামনের কাঁচা রাস্তায় কাদাপানি। কথা হয় গ্রামের বাসিন্দা নাজিজ হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘এ গ্রামে দিপু মাস্টার নামের কেউ নেই। এখন আপনি খুঁজে দেখতে পারেন। কোথায় মাটিভরাট হয়েছে সেটাও দেখেন?’
বীরগোয়ালিয়া গ্রামেরই বাসিন্দা বড়গাছি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজিয়ার রহমান। তিনিও দিপু মাস্টারের খোঁজ দিতে পারলেন না। ৭ লাখ ৫ হাজার টাকায় কোথায় মাটি ভরাট করা হয়েছে জানতে চাইলে গাজিয়ার বলেন, ‘না, না, না ভাই। এ রকম কোনো কাজ হয়নি। ৭ লাখ টাকার মাটি ফেললে রাস্তা এই অবস্থায় থাকে!’
বড়গাছি ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়নে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর (১ %) খাত থেকে সম্প্রতি অর্ধকোটি টাকা বরাদ্দ পেয়েছে। এর মধ্যে গত বছরের ২৪ মার্চ ১৮ লাখ ৫২ হাজার টাকা, ২ জুন ১৬ হাজার ৮৪ হাজার টাকা এবং ১৮ নভেম্বর ১০ লাখ ১০ হাজার ৪০০ টাকা বরাদ্দ এসেছে।
কাগুজে প্রকল্প দেখিয়ে এই ৪৫ লাখ ৪৬ হাজার ৪০০ টাকায় লুটপাট হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে গত ২৪ এপ্রিল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তজিবুর রহমান, শামসুল ইসলাম ও সোহেল রানা নামের তিন ব্যক্তি।
অভিযোগে বলা হয়, বড়গাছি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন ভুয়া প্রকল্প দেখিয়ে প্রকল্পের টাকা লোপাট করছেন। এর মধ্যে দাদপুর গফুরের বাড়ি থেকে বড়পুকুর পর্যন্ত রাস্তার কাজ দেখিয়ে ২ লাখ টাকা, দাদপুর জোনাবের বাড়ি থেকে মুকুলের বাড়ি পর্যন্ত রাস্তা দেখিয়ে ২ লাখ টাকা, দাদপুর দাখিল মাদ্রাসায় বেঞ্চ ও ফ্যান সরবরাহের নামে ৫২ হাজার টাকা, বাগিচাপাড়া ময়নার বাড়ি থেকে শহিদুলের বাড়ি পর্যন্ত রাস্তা দেখিয়ে ২ লাখ টাকা, দাদপুর চকপাড়া মিলনের বাড়ি থেকে শহিদুলের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাইয়ের নামে ২ লাখ টাকা, বাগিচাপাড়া আসাদুলের বাড়ি থেকে ইদ্রিসের বাড়ি পর্যন্ত রাস্তার সিসি ঢালাই দেখিয়ে ২ লাখ টাকা আত্মসাতের কথা উল্লেখ করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, কোথাও নামসর্বস্ব মাটি ফেলে আবার কোথাও কোনো কাজ না করেই বিল তুলে নেওয়া হয়েছে। বড়গাছি ইউপির ডালাপুকুরের সাদেকের বাড়ি থেকে নাজিরের বাড়ি পর্যন্ত রাস্তা মাটি দিয়ে উন্নয়নের নামে ৪ লাখ ৫৬ হাজার ৮৪০ টাকা খরচ দেখানো হয়েছে। জানা যায়, এখানে মাটির কাজই হয়নি।
ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, হেলাল উদ্দীন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। গত বছরের ২৫ জানুয়ারি তিনি পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। এর পর থেকেই নামসর্বস্ব প্রকল্প দেখিয়ে টাকা লুটের অভিযোগ উঠেছে। আর এ জন্য বরাদ্দের ১৫-২০ শতাংশ অর্থ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিতে হয়। ফলে ভুয়া প্রকল্পে সরকারি অর্থ লুটপাট হলেও নজরদারি করা হয় না।
জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন বলেন, ‘আমার প্রকল্পে কোনো অনিয়ম হয় না। আমি সব কাজ সুন্দরভাবে করি। ভুয়া প্রকল্প যদি থাকে সেটা আমি দায়িত্ব নেওয়ার আগে হতে পারে।’
এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ আর রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে এবং ঝরে পড়া রোধে সরকারের একটি ভালো উদ্যোগ ‘মিড-ডে মিল’ কর্মসূচি। কিন্তু বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মধ্যে আধা পাকা ও কাঁচা কলা, পচা ডিম, বাসি পাউরুটিসহ নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ পাওয়া যাচ্ছে দুদিন পরপর।
৮ মিনিট আগে
পাবনায় লিচুবাগানগুলোয় এখন লিচুর সমারোহ। কিছুদিনের মধ্যে বাজারে আসবে দেশি জাতের লিচু। সেগুলোতে এখন রং আসতে শুরু করেছে। আর বোম্বাইসহ অন্য জাতের লিচু এখনো সবুজ। সেগুলো বাজারে আসবে দিন বিশেক পর।
৯ মিনিট আগে
রাজধানীসহ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাভুক্ত এলাকায় পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘পথচারী নিরাপত্তা প্রবিধানমালা, ২০২৫’-এর খসড়া প্রস্তুত করেছে ডিটিসিএ। খসড়ায় ফুটপাত দখল করে হকারি ও ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালালে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।
১৬ মিনিট আগে
‘আমি মরতে চাই না। আমাকে বাঁচান, প্লিজ। পুরোপুরি সুস্থ করে তুলুন আমাকে। আবারও আমি ফিরে যেতে চাই স্কুলে। খেলতে চাই এবং পড়তে চাই বান্ধবীদের সঙ্গে। সে ধরনের চিকিৎসা এবং ওষুধ দিন আমাকে।’ বাঁচার আকুতি জানিয়ে গণমাধ্যমকর্মীদের সামনে এভাবে কথাগুলো বলছিল কুকুরের কামড়ে আহত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার...
১ ঘণ্টা আগে