Ajker Patrika

রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী তিন লরি

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৯: ১৪
রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী তিন লরি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়ামবাহী তিনটি লরি রওনা হয়েছে। রূপপুর প্রকল্পের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শনিবার (৪ অক্টোবর) সকাল ৭টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী তিনটি লরি সড়কপথে রূপপুর প্রকল্পের উদ্দেশে রওনা হয়। সবকিছু ঠিক থাকলে দুপুর ১২টার মধ্যে চালানটি রূপপুরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এদিকে ইউরেনিয়ামের চালান আসাকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী ও রূপপুর এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র আরও জানায়, রাশিয়া থেকে রওনা হওয়ার পর ইউরেনিয়ামবাহী বিমানটি ভারতের পথ হয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন। এরপর রাতেই সেনাবাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়াম রূপপুরে নেওয়ার কার্যক্রম শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে এই ইউরেনিয়াম ব্যবহার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত