পাবনার চাটমোহরে ট্রাকের ধাক্কায় রাব্বি সরদার (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
আজ রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম সরদার ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা ১১টার দিকে একটি ট্রাক উপজেলার ফৈলজানা ইউনিয়ন শরৎগঞ্জ থেকে ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা যাচ্ছিল। পথিমধ্যে জগন্নাথপুর উত্তরপাড়া বিশ্ব রোড এলাকায় পৌঁছালে শিশু রাব্বি ট্রাকের সামনে দিয়ে দৌড় দেয়। তখন ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে শিশুটিকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ট্রাকের ধাক্কায় শিশু রাব্বি মারা গেছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শীতের সকালে উৎসবের আমেজে আগেভাগেই ভোটকেন্দ্রের সামনে লাইন দিয়েছেন ভোটারেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর অনেক আগে থেকেই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যায়। চট্টগ্রাম নগরের কোতোয়ালি আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ফজর নামাজ শেষের পরপরই বিএনপি...
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে হাজির হয়েছেন শতাধিক ভোটার। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন কেন্দ্র খোলার। ঢাকা-১৭ সংসদীয় আসনের পশ্চিম ভাষানটেক এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়...
৩২ মিনিট আগে
বাগেরহাটে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে সদর উপজেলার বারুইপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এতে উভয় দলের অন্তত ৮ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
৫ ঘণ্টা আগে
ফেনীতে জোরপূর্বক ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতা-কর্মীকে আটক করে ১৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা ও বাকি তিনজন থেকে মুচলেকা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-১ সংসদীয় আসনের ছাগলনাইয়া উপজেলার...
৭ ঘণ্টা আগে