
পাবনার বেড়া উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পেঁচাকোলা ঘাট। সেখান থেকে ট্রলারে কয়েক মিনিট নদী পাড়ি দিলেই চর পেঁচাকোলা। এই প্রায় নির্জন এই চরে নিসঙ্গ জীবন কাটাচ্ছেন ৯০ বছর বয়সী নূরজাহান বেগম।
ভাঙাচোরা ঘরে খেয়ে না-খেয়ে দিন কাটাচ্ছেন বৃদ্ধা নূরজাহান। তাঁকে দেখার কেউ নেই। মারা গেলে কেউ জানবে কি না—সেটা নিয়েও রয়েছে সংশয়। তাঁর পাশে দাঁড়ানোরও যেন কেউ নেই।
আলাপকালে নূরজাহান বেগম জানান, তাঁর স্বামী জয়নাল আবেদীন কয়েক বছর আগে মারা গেছেন। একমাত্র ছেলেও মারা গেছে প্রায় চার মাস আগে। ছেলের মৃত্যুর পর ছেলের বউ নাতিকে নিয়ে অন্যত্র চলে যাওয়ায় সম্পূর্ণ একা হয়ে পড়েছেন এই বৃদ্ধা। আশপাশে তেমন কোনো প্রতিবেশীও নেই। তাঁর বাড়ি থেকে বেশ দূরে কিছু লোকজন থাকলেও বৃদ্ধার খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই।
দুপুরে কী খেয়েছেন—জানতে চাইলে নূরজাহান বেগম জানান, তিনি রোজা রেখেছেন। সেহরিতে খেয়েছেন সামান্য ভাত আর আলুর ভর্তা। ইফতারে কী খাবেন—এমন প্রশ্নে তিনি বলেন, রাতে যে ভাত একটু অবশিষ্ট রয়েছেন, তা পানিতে ভিজিয়ে রেখেছেন, সেটাই দিয়ে ইফতার করবেন।
এ বিষয়ে বেড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুজ্জামান বলেন, ‘নূরজাহান বেগমের বিষয়টি আমি জেনেছি এবং সরেজমিন পরিদর্শন করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা বলেন, ‘বিষয়টি জানা ছিল না। দ্রুত এ বিষয়টি খোঁজ নিয়ে ওই বৃদ্ধার পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২২ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে