Ajker Patrika

ইট পোড়াতে কাঠের ব্যবহার, পাবনায় ৫ ভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৯: ০০
ইট পোড়াতে কাঠের ব্যবহার, পাবনায় ৫ ভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা
পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় অবৈধ ইটভাটায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

পাবনায় অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে পাঁচটি ইটভাটাকে মোট সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় এসব ইটভাটায় যৌথ অভিযান চালায় বিচার বিভাগ ও পরিবেশ অধিদপ্তর।

পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দীন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলীর নেতৃত্বে অভিযানে পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, বাদশা আহমেদের এআরবি ইটভাটাকে ৪ লাখ, মনজু প্রামাণিকের সেভেন স্টার ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার, গৌতম ঘোষের এ অ্যান্ড বি ইটভাটাকে ৪ লাখ, সাইফুল ইসলামের এ অ্যান্ড এ ইটভাটাকে ৩ লাখ এবং আব্দুল খালেকের এমএইচকে ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, অনুমোদন ছাড়া মাটি উত্তোলন এবং ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে ভাটাগুলোর মালিকদের জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত