
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সাবেক এক কর্মকর্তাকে আট বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নোয়াখালীর বিশেষ জজ আদালত। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত ৩৮ লাখ ৪৮ হাজার ৫৮৬ টাকা ৯০ পয়সার সম্পদ বাজেয়াপ্ত করেছেন আদালত।
আজ রোববার বিকেলে এ রায় দেন বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী। দণ্ডপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ টিপু ফেনীর সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি বাজার এলাকার রাজাপুর গ্রামের আবুল হোসেন কানুনগোর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, খালেদ সাইফুল্লাহ ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের কুমিল্লা জেলায় বিক্রয় সহকারী হিসেবে কর্মরত ছিলেন। কর্মকালে বারাহীপুর মৌজায় ১৫ লাখ ৫৮ হাজার ৭১৮ টাকা দিয়ে ৫১৯ দশমিক ৩৭ শতাংশ জায়গা কেনেন তিনি। পরে সেখানে ৬১ লাখ ৭ হাজার ৯৯ টাকা ব্যয়ে একটি পাঁচতলা ভবন নির্মাণ করেন। কিন্তু তিনি বাড়ি নির্মাণে খরচ দেখান ৩৪ লাখ ১৭ হাজার ৪৯১ টাকা। সোনাগাজীর রামপুর মৌজায় জমি কিনে একটি মার্কেট নির্মাণ করেন। সেখানেও ব্যয় গোপন করেন প্রায় ২ লাখ ৬৭ হাজার ৪৯১ টাকা। পরে অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নামে দুদক।
দুদক জানায়, তদন্তকালে বাড়ি ও মার্কেট নির্মাণে খালেদ সাইফুল্লাহ টিপু প্রায় ৩৮ লাখ ৪৭ হাজার ৫৮৬ টাকা ব্যয় গোপন করেন। যা তাঁর জ্ঞাত আয়বহির্ভূত হিসেবে গণ্য করা হয়। তদন্ত শেষে দুদকের নোয়াখালী অঞ্চলের তৎকালীন সহকারী পরিচালক মো. মশিউর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আসামিকে আট বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দুদকের কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিছ বিষয়টি নিশ্চিত করে জানান, রায় প্রদানের পর আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মোহাম্মদ জহির উদ্দিন।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেটসংলগ্ন বর্ধনগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার...
১০ মিনিট আগে
গাইবান্ধা সদর উপজেলায় রায়হান নামে এক কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে দুই কিশোরকে ঢাকার পৃথক স্থান থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত ১৬ জুনের ঘটনায় নিহতের বাবার করা মামলায় আত্মগোপনে থাকা সাকিব মিয়া ও রিফাদ মিয়াকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
২০ মিনিট আগে
রাজধানীর শাহবাগ এলাকার পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা তিনজনই ভবঘুরে প্রকৃতির বলে জানা গেছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
২৩ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ডুবে সজিব জলদাশ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী জলদাসপাড়া এলাকা থেকে ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের তুফান জলদাশের ছেলে।
২৭ মিনিট আগে