
আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের হৃৎস্পন্দন বেড়ে যাওয়ারই কথা। শুধু এবারই নয়। কাতার বিশ্বকাপ থেকেই নকআউট পর্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে চলেছে আলবিসেলেস্তেরা। কানসাস সিটিতে আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচটা তেমন উত্তেজনাপূর্ণ না হলেও স্কালোনির দল ম্যাচটা জিতেছে অতিরিক্ত সময়ে গিয়ে।
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। তাতে বিশ্বকাপ ফুটবলে ঘটল এক ইতিহাস। ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম চারে থাকা দলগুলো এবারই প্রথমবারের মতো খেলছে সেমিফাইনালে। ১৪ জুলাই ডালাসে প্রথম সেমিতে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। বর্তমান র্যাঙ্কিংয়ে ফ্রান্স ও স্পেন অবস্থান করছে ১ ও ৩ নম্বরে। আর আটলান্টায় ১৫ জুলাই হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের অবস্থান ২ ও ৪ নম্বরে। গত বছরের ৫ ডিসেম্বর যখন বিশ্বকাপের সূচি ঠিক করা হয়েছিল, তখনো র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল ছিল আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড।

এই নিয়ে তিনবার সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মিলনমেলা হচ্ছে সেমিফাইনালে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। আর ২০১৮ চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ২০১০ চ্যাম্পিয়ন স্পেন। এর আগে ১৯৭০ ও ১৯৯০ বিশ্বকাপে ঘটেছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মিলনমেলা। ১৯৭০ বিশ্বকাপের দুই সেমিফাইনালের লাইনআপ ছিল ব্রাজিল-উরুগুয়ে এবং ইতালি-জার্মানি। সেই বিশ্বকাপের আগে ব্রাজিল সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৬২ সালে। আর উরুগুয়ে বিশ্বকাপ জেতে ১৯৩০ ও ১৯৫০ সালে। আর ১৯৭০ বিশ্বকাপের আগে জার্মানি ১৯৫৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। ইতালি জিতেছিল ১৯৩৪ ও ১৯৩৮ সালে।
১৯৯০ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিতে খেলেছিল ইতালির বিপক্ষে। এই বিশ্বকাপের আগেই ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৮২ বিশ্বকাপ জিতেছিল ইতালিয়ানরা। আর জার্মানি খেলেছিল ১৯৬৬ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। ১৯৯০ বিশ্বকাপের আগেই জার্মানি ১৯৫৪ ও ১৯৭৪ সালে শিরোপা জিতেছিল। আর ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে প্রতিশোধ নিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয় শিরোপা জেতে জার্মানি।
কানসাসে আজ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ মিনিটেই ইতিহাসের পাতায় নাম লেখান লিওনেল মেসি। আলেক্সিস মাক আলিস্তারকে দিয়ে গোল করিয়ে ফুটবল বিশ্বকাপে একমাত্র ফুটবলার হিসেবে ১০ অ্যাসিস্টের কীর্তি গড়েন মেসি। সমতাসূচক গোলটি ৬৭ মিনিটে করেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ডান এনদয়ে। ৯০ মিনিটে ১-১ গোলে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে গড়ায় আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ। ১১২ মিনিটে গোল করেন হুলিয়ান আলভারেস। আর ১২০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন লাউতারো মার্তিনেস।

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে