
নোয়াখালীতে আদালত ভবনে স্বামীকে ছুরিকাঘাত করেছেন সুলতানা সিদ্দিকী (৩৭) নামের এক নারী। আজ সোমবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বারান্দায় এ ঘটনা ঘটে।
আহত মহসিন উদ্দিন জুয়েল (৬০) বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে জুয়েল তাঁর ভাই মতিউল ইসলামের বিরুদ্ধে একটি চেক ডিজ-অনারের মামলা করেন। আজ মামলাটির শুনানির জন্য স্ত্রী সুলতানাকে নিয়ে আদালতে আসেন জুয়েল। এ সময় আদালত ভবনের তৃতীয় তলার বারান্দায় সুলতানা সিদ্দিক হঠাৎ করে জুয়েলের গলায় ছুরিকাঘাত করেন। এ সময় উপস্থিত জনতা তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন। পরে আহত জুয়েলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত জুয়েলের দাবি, তাঁর স্ত্রী সুলতানা মানসিকভাবে অসুস্থ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, জুয়েলের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তাঁর স্ত্রী অসুস্থ বলে তিনি নিশ্চিত করেছেন। পরে লিখিত দিয়ে তিনি তাঁর স্ত্রীকে নিয়ে গেছেন।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরকে দায়ী করেছেন...
২৮ মিনিট আগে
পিরোজপুরের মঠবাড়িয়ায় টিকিকাটা ইউনিয়নের পাঁচশতকুরা গ্রামে নিজ বসতবাড়ি থেকে পুলিন মিস্ত্রি (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে পবিত্র মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
৩৬ মিনিট আগে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গঠিত কারিগরি কমিটি শুষ্ক মৌসুমে নদীর পানি ধরে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ‘তিস্তা নদী রক্ষা আন্দোলনের’ প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়া শহরে জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে