
নোয়াখালীর সুবর্ণচরে আজ মঙ্গলবার পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ। নিহতরা হলেন ব্র্যাককর্মী দাউদুল ইসলাম (৩০), গৃহবধূ তামান্না আক্তার (২৩) এবং শিশু হামিম (৩)। পুলিশ জানিয়েছে, দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত দাউদুল ইসলাম ফেনী জেলার সদর উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের এলাহীগঞ্জ গ্রামের আবুল কালামের ছেলে। তিনি সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে ব্র্যাকের কাঞ্চন বাজার শাখায় কর্মরত ছিলেন। আজ দুপুরে তাঁর নিজ কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তামান্না আক্তার চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের রিপনের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, নিজ বাড়ির বসতঘরে গলায় ফাঁস দিলে তাঁকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে সেখান থেকে পুলিশ উদ্ধার করে।
অন্যদিকে, চরআমান উল্যাহ ইউনিয়নের নয়া পাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে হামিম পানিতে ডুবে মারা যায়। শিশুটির বয়স ছিল ৩ বছর।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, “ব্র্যাককর্মী দাউদুল ইসলাম ও তামান্না আক্তারের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ নারী ও ব্র্যাককর্মী আত্মহত্যা করেছেন। এ দুটি ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে। আর শিশুটির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার
১ সেকেন্ড আগে
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও নির্বাচন কমিশনার ইরুফা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
২ মিনিট আগে
ফরিদপুরে যৌতুক না দেওয়ায় ও মাদক সেবনে নিষেধ করায় স্ত্রীকে নির্যাতন করে হাতের কবজি কেটে দেওয়ার মামলায় স্বামী রনি মণ্ডলকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
৩ মিনিট আগে
রাষ্ট্রে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘বিজ্ঞান ও ইতিহাসের শিক্ষা থেকে আমরা দেখতে পাই, সমতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার পথই একটি সমাজকে দীর্ঘ মেয়াদে অগ্রগতির দিকে নিয়ে যায়।’
৭ মিনিট আগে