
নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় সালেহ আহমেদ (৫০) নামে এক ব্যক্তির গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা উত্তরপাড়া এলাকার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
আহত সালেহ আহমেদ ওই এলাকার মৃত ছেরাজুল হকের ছেলে। তিনি পেশায় স-মিল শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সালেহ আহমেদ। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে পালিয়ে যায়। এদিকে পাশের ঘর থেকে গোঙানির শব্দ শুনে ছুটে এসে পরিবারের সদস্যরা তাঁকে আহত অবস্থায় দেখতে পান।
সালেহ আহমেদকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে চিকিৎসকরা তাঁকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিবারের দাবি, রাতে অজ্ঞাত ব্যক্তি ঘরে ঢুকে সালেহ আহমেদকে গলা কেটে হত্যার চেষ্টা করে। তবে ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি। এ কারণে ঘটনাটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম দোলন বলেন, ‘ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে সাহারবিল ইউনিয়নের শাহপুরা এলাকায় এ দুর্ঘটনায় আরও দুই তরুণ আহত হন।
১০ মিনিট আগে
হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুফাচ্ছিরুল ইসলাম মুফতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দিগ্ধ এবং আরও একটি মামলায় এজাহারনামীয় আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৭ মিনিট আগে
রাজশাহীর বাগমারা ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষার ফলে অকৃতকার্য হওয়ার পর দুই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বাগমারায় কারিনা পাল গলায় ফাঁস দেয় বলে জানিয়েছে পুলিশ। শিবগঞ্জে তরিকা খাতুন ওরফে হালেমা বিষপানের পর মারা যায়। দুই ঘটনায় পুলিশ পৃথকভাবে ব্যবস্থা নিয়েছে।
৩১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ধর্মপুর গ্রাম থেকে আশিক ইসলাম (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে নিজ বসতঘরের বারান্দা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
৩৩ মিনিট আগে