ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ধর্মপুর গ্রাম থেকে আশিক ইসলাম (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে নিজ বসতঘরের বারান্দা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
নিহত আশিক ইসলাম ওই গ্রামের মো. রাজু মিয়ার ছেলে। তিনি গত পাঁচ বছর মানসিক রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আশিক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীকালে পাবনা মানসিক হাসপাতালেও চিকিৎসা করানো হয়। আজ দুপুরে তাঁর ছোট বোন আর্জিনা আক্তার ঘরে ঢুকে আশিককে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন। পরে স্বজনেরা মরদেহ নিচে নামান।
এ ঘটনায় আশিকের চাচা মো. আবু বক্কর বাদী হয়ে রুহিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

পিরোজপুরের নেছারাবাদে সমবায় সমিতির নামে সাধারণ মানুষের জমা রাখা প্রায় ১০০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে থাকা বিশ্বজিৎ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের কটুরাকাঠি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৯ মিনিট আগে
কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় ২০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া, ব্যবসায়ীদের মারধর ও মালামাল ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। জমির মালিকানা বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টদের দাবি।
১৪ মিনিট আগে
ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের লাইসেন্স তালিকাভুক্তি ও নবায়ন ফি পুনর্নির্ধারণের উদ্যোগের মধ্যে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের তালিকাভুক্তি নবায়নে দুই মাস সময় বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
১৬ মিনিট আগে
দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি হিসেবে ‘রেমিট্যান্স শাটডাউন’ ঘোষণা করতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা।
২৬ মিনিট আগে