
কক্সবাজারের মাতামুহুরীতে ডাম্পার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের শাহপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই তরুণ আহত হয়েছেন।
নিহত মিজানুর রহমান চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই ইউনিয়নের পালাকাটা গ্রামের মরহুম নুরুল ইসলাম সওদাগরের ছেলে।
আহত দুজন হলেন চিরিংগা ইউনিয়ন বিএনপির সাংগঠিনক সম্পাদক মমতাজ মিয়ার ছেলে মিসকাত উদ্দিন (১৬) এবং একই ইউনিয়নের দক্ষিণ বুড়িপুকুর গ্রামের নুরুল ইসলামের ছেলে তামিম (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন থেকে মিজান মোটরসাইকেলযোগে মাতামুহুরী উপজেলার বদরখালীর দিকে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন তামিম ও মিসকাত। সাহারবিল ইউনিয়নের শাহপুরা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি দ্রুতগতির ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় মিজান, মিসকাত ও তামিম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকেরা মিসকাত ও তামিমকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁদের অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডাম্পার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আজ সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় শুল্ক গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে যান চালক। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত পাওয়া যায়।
১ ঘণ্টা আগে
হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। এর আগে গত ২১ জুলাই ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে আলোচনায় আসা গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন এই এমপির ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর
১ ঘণ্টা আগে
খুলনায় ছেলেকে না পেয়ে বাবাকে গুলি করে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলো মায়ের পায়ে। গুলিবিদ্ধ শিমুল (৩৫) নামে ওই নারীর অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে। আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানাধীন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের পাঁচ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্তের অভিযান শেষে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব–২ এর লে. কমান্ডার সাঈদ মাহমুদ সাদান
২ ঘণ্টা আগে