
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নোয়াখালীর হাতিয়ায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। এ সময় ৫টি ট্রলারসহ ৪৬ জন জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় দুই টন ইলিশ।
আজ মঙ্গলবার দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জব্দ মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।
এর আগে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে নৌ পুলিশের একটি দল।
অভিযান সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের কমলনগর থেকে আসা ৫টি ট্রলারে থাকা জেলেরা বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় মাছ ধরছিলেন। এমন খবর পেয়ে সোমবার দিবাগত রাতে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে ভাসানচর এলাকায় মাছ ধরা অবস্থায় পাঁচটি ট্রলারসহ ৪৬ জন জেলেকে আটক করা হয়। পরে তাঁদের ট্রলারগুলো থেকে দুই টন ইলিশ মাছ জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দ মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। পরে আটক জেলেদের মধ্যে ৪১ জনকে ২ হাজার টাকা করে ৮২ হাজার টাকা অর্থদণ্ড ও ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, নিষেধাজ্ঞা চলাকালীন ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে এ অভিযান অব্যাহত থাকবে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহার করে ইট প্রস্তুত করায় তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা...
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় সাড়ে ৭ হাজার মানুষের জন্য গণ-ইফতারের আয়োজন করা হয়। এতে ইফতার না পেয়ে কয়েক শ শিক্ষার্থী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা ঘটনাস্থলেই উপাচার্যকে ঘিরে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে প্রতিবাদ জানান।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিল এবং তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে ‘২৪-এর জুলাই আন্দোলনের’ যোদ্ধা এবং জেলার সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
২ ঘণ্টা আগে
ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ তাঁকে উদ্ধার করে।
২ ঘণ্টা আগে