
কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কিশোর অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৭ জনকে আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটক ৬৭ জনের মধ্যে ৬২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। একজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার এবং তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও জরিমানা করা হয়েছে।
পুলিশ জানায়, কিশোর অপরাধ দমনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলাজুড়ে একাধিক দল অভিযান পরিচালনা করছে। এ সময় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, অপরাধপ্রবণ এলাকায় তল্লাশিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এরই অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৭ কিশোরকে আটক করা হয়। প্রাথমিকভাবে সংশোধনের সুযোগ দিতে ৬২ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, সব ধরনের অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:

রাস্তা, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজ শুরু করে তা ফেলে রেখে জনভোগান্তি সৃষ্টি করা ঠিকাদারদের বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
২২ মিনিট আগে
সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা পুনরায় চালুর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক শ অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন।
১ ঘণ্টা আগে
আবিদ হাছান অভিযোগ করেন, নুরে আলম তাঁর রাজনৈতিক পরিচয় এবং তাঁর ভাইয়ের প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের ওপর চাপ সৃষ্টি করে আসছেন। তিনি আরও বলেন, গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাঁদের জমির প্রায় এক লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
দুদকের আবেদনে বলা হয়েছে, আনিসুল হক, সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা, আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া এবং সাবেক আইনমন্ত্রী একজন সরকারি কর্মচারী। তিনি ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে...
২ ঘণ্টা আগে